Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রকাশ আইপিএলের দ্বিতীয় পর্বের সূচি, নাইটরা ইডেনে কবে কবে নামছে দেখে নিন

প্রকাশ আইপিএলের দ্বিতীয় পর্বের সূচি, নাইটরা ইডেনে কবে কবে নামছে দেখে নিন

Online Desk মার্চ 26, 2024
h5y.png

স্পোর্টস ডেস্ক: লোকসভা নির্বাচনের দিনক্ষণের কথা মাথায় রেখেই দ্বিতীয় দফায় সূচি প্রকাশিত হল। দ্বিতীয় পর্বে এপ্রিলে পাঁচটি ম্যাচ ইডেনে খেলবে নাইটরা। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ৮ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে ধোনিদের ঘরের মাঠে। কলকাতায় প্রথম ম্যাচ ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দু”দিন পর ১৭ মে ঘরের মাঠে রাজস্থানের মুখোমুখি নাইটরা। ২১, ২৬ এবং ২৯ এপ্রিল ইডেনে কেকেআরের ম্যাচ যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। পরের দুটো অ্যাওয়ে ম্যাচ ৩ এবং ৫ মে মুম্বই ও লখনউয়ের বিরুদ্ধে। ১১ মে ইডেনে নাইটদের শেষ ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ এবং ১৯ মে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট এবং রাজস্থান। দুটোই অ্যাওয়ে ম্যাচ। অর্থাৎ ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ইডেনে ম্যাচ নেই কেকেআরের। আইপিএলের উদ্বোধনী ম্যাচের মতো দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল চেন্নাইয়ে হবে। ২৪ মে চিদম্বরম স্টেডিয়ামে কোয়ালিফায়ার। ২৬ মে ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যথাক্রমে ২০ এবং ২১ মে এই দুটো ম্যাচ হবে। দ্বিতীয় পর্বে দিল্লি নিজেদের হোম ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামেই খেলতে পারবে। নিজেদের হোম ম্যাচ ধর্মশালায় খেলবে পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালস দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে গুয়াহাটিকে বেছেছে। তাঁদের শেষ দুটো হোম ম্যাচ হবে অসমে। ১৯ মে কলকাতার বিরুদ্ধে রাজস্থান গুয়াহাটিতেই খেলবে। সেদিনই লিগ পর্বের শেষ ম্যাচ।

Post Views: 81

Continue Reading

Previous: চোখে সর্ষে ফুল দেখবে অর্জুন সিং:পার্থ
Next: আফগানিস্তানের বিরুদ্ধে ১৫০ তম আন্তর্জাতিক ম্যাচ সুনীলের, সংবর্ধনা দেবে ফেডারেশন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.