Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল

Online Desk মার্চ 22, 2024
arvind.jpg

শুভাশিস ঘোষ : বৃহস্পতিবার রাতেই আবগারি দুর্নীতি মামলায় নিজের বাসভবন থেকে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পরপর ৯ বার সমন এড়িয়েছিলেন তিনি। দিল্লি হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হতেই সন্ধ্যে ৭ টা নাগাদ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টানা ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। এদিনই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির ঘটনায় রাতে স্পেশাল বেঞ্চ বসিয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন জানিয়েছিল আপ নেতৃত্ব।রেজিস্ট্রার সেই আবেদনের ফাইল প্রধান বিচারপতির কাছে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন। তাই শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছে আপ থেকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল। লোকসভা ভোটের আগে এটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বলে তোপ দেগেছেন বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্বরা। স্বভাবতই কেজরিওয়ালের গ্রেফতারিতে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি।

Post Views: 123

Continue Reading

Previous: এটাই শেষ আইপিএল, ক্যাপ্টেন্সি ছাড়লেন মাহি
Next: বিশ্বকাপের বাছাই পর্বে আফগানিস্তানকেও ব্যর্থ সুনীলরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.