Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইদে বাড়ি ফিরতে ট্রেনের ছাদই ভরসা, বাংলাদেশ রেলে বিপজ্জনক ছবি

ইদে বাড়ি ফিরতে ট্রেনের ছাদই ভরসা, বাংলাদেশ রেলে বিপজ্জনক ছবি

Online Desk মার্চ 29, 2025
bd-rail.jpg

ওঙ্কার ডেস্ক: দু’দিন পরেই পবিত্র ইদ উল ফিতর। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরতে বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভরসার জায়গা রেল ব্যবস্থা। ইদের আগে সেই রেলে দেখা গেল বিপজ্জনক ছবি। ট্রেনের ছাদে উঠে শয়ে শয়ে মানুষকে দেখা গেল ভ্রমণ করতে। ব্যর্থ প্রশাসনিক নজরদারি।

প্রিয়জনদের সঙ্গে ইদ উদযাপন করতে বাড়িমুখী কাতারে কাতারে মানুষ। বিপদকে সঙ্গে নিয়ে চলছে সেই ভ্রমণ। কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়া ট্রেন যাত্রীদের দেখা গেল ছাদে উঠে ভ্রমণ করতে। রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাদে ওঠা যাত্রীদের নীচে নেমে আসার কথা বললেও, সেই কথায় কর্ণপাত করেননি তাঁরা। এদিন সকাল ১০টা নাগাদ কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়া একতা এক্সপ্রেসে দেখা যায় ভেতরে যাত্রী ঠাসা। অনেককেই দেখা যায় ট্রেনের বগির দরজা কিংবা দুই বগির সংযোগস্থলেও উঠে পড়েছে। বাংলাদেশ রেলওয়ে পুলিশ কর্মীরা বাঁশি বাজিয়ে এবং মাইকিং করে সতর্ক করলেও ছবি একেবারেই বদলায়নি।

যদিও ট্রেন ছাড়ার আগে কয়েকজনকে নামিয়ে এনে জরিমানা করে পুলিশ। বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের এক আধিকারিক বলেন, ‘ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে আগে এসব লোকজন ছাদে ওঠে পড়েন। তখন চেষ্টা করেও তাঁদের আর নামানো যায় না। যদি তাড়াহুড়ো করতে গিয়ে ছাদ থেকে পড়ে কোনো দুর্ঘটনা ঘটে, এই চিন্তা থেকে বলপ্রয়োগও করা যায় না।’

Post Views: 89

Continue Reading

Previous: দাবি রাজতন্ত্র ও হিন্দুরাষ্ট্র! হিংসা এবং খুনে জড়িত অভিযোগে ধৃত শতাধিক, নেপালে রাস্তায় নামল সেনা
Next: ‘রামমন্দির’ ঘড়ি পরে মুসলিম সমাজে তোপের মুখে সলমন খান

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.