Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটার তালিকা পরিমার্জন নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দরজায় তৃণমূল, নয়া নির্দেশিকা বাতিলের দাবি

ভোটার তালিকা পরিমার্জন নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দরজায় তৃণমূল, নয়া নির্দেশিকা বাতিলের দাবি

Online Desk জুলাই 2, 2025
VOTER-LIST.png

ওঙ্কার ডেস্ক: বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সার্বিক পরিমার্জন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি ও নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি তুলেছিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই ইস্যুতে সরাসরি দিল্লির নির্বাচন সদনে গিয়েছিলেন দলের হেভিওয়েট প্রতিনিধিদের এক দল। দলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চির বরাইক এবং রাজ্যের তিন মন্ত্রী— ফিরহাদ ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস কমিশনের সঙ্গে দেখা করে তৃণমূলের আপত্তি তুলে ধরেছেন।
কমিশনের সদর দফতর থেকে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কমিশন বলেছিল, ভোটার তালিকা থেকে কেউ যেন বাদ না পড়েন, সেটাই উদ্দেশ্য। কিন্তু যেভাবে নতুন নির্দেশিকা এসেছে, তাতে মনে হচ্ছে প্রথমে ভোটারের যোগ্যতা যাচাই করা হবে, তারপর তালিকায় রাখা হবে।’’ তৃণমূলের স্পষ্ট দাবি, ২০২৪ সালের ভোটার তালিকাই এসআইআর-এর ভিত্তি হতে হবে। কল্যাণ জানান, ‘‘আমাদের দাবি, ২০২৪ পর্যন্ত যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের নাম কোনও অবস্থাতেই বাদ যাবে না।’’
ফিরহাদ হাকিম বলেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা কমিশনের কাছে জানিয়েছি ২০০৩ সালের পরে জন্মগ্রহনকারি দের জন্ম সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুরনো ভোটারদের নতুন নথি চাওয়া যাবে না।’’ তিনি আরও অভিযোগ করেন, মনোনয়নের ৪৫ দিন আগে তালিকায় নাম তোলার সুযোগ থাকলে জাল ভোটার ঢোকানো হতে পারে। এছাড়া বুথে কেন্দ্রীয় বাহিনীর প্রভাব খাটানোর আশঙ্কা তুলে ফিরহাদ প্রস্তাব দেন, বুথের ভেতরে রাজ্য পুলিশেরও থাকা উচিত, এবং ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে কোনও বাহিনী ঢুকতে পারবে না।
ঐদিন বৈঠকে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে ৪৫০০ ভুয়ো ভোটার তালিকাভুক্ত হওয়ার কথাও তুলেছে তৃণমূল। তাদের দাবি, আধার ও ভোটার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা যাবে না এবং ভোটের বিজ্ঞপ্তি বেরোনোর পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের যাতায়াতও কমিশন যেন নিয়ন্ত্রণ করে এই সবই লিখিতভাবে জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। কমিশনের তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ভোটের আগে এই নির্দেশিকাকে ঘিরে রাজ্য-রাজনীতিতে নতুন করে বিতর্ক তীব্র হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Post Views: 419

Continue Reading

Previous: মালদার রথবাড়ি এলাকা থেকে কোটি টাকার মাদক সহ ৪ জন গ্রেফতার
Next: তিন দশক পর ঘানা সফরে ভারতের প্রধানমন্ত্রী, যাবেন আরও ৪ দেশে

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.