Skip to content
অক্টোবর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • চাপে পড়ে এসআইআর-এ বাদ পড়া ভোটারদের নাম তোলার উদ্যোগ কমিশনের, বাড়ি বাড়ি যাবেন বিএলও

চাপে পড়ে এসআইআর-এ বাদ পড়া ভোটারদের নাম তোলার উদ্যোগ কমিশনের, বাড়ি বাড়ি যাবেন বিএলও

Online Desk অক্টোবর 13, 2026
voter-list.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ পড়ার পর ফের তালিকায় নাম তোলার সুযোগ দিতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাদ পড়া যোগ্য ভোটারদের চিহ্নিত করতে এবার বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। তাঁদের মাধ্যমে ফর্ম-৬ পূরণ করে নতুন করে নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরেরও আয়োজন করা হবে। সেখানেও নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন নাগরিকেরা।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও দেখা গিয়েছে, নানা কারণে অনেকের নাম তালিকায় নেই। নতুন ভোটারদের একাংশও নাম নথিভুক্ত করতে পারেননি। এই বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নাম তোলার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিযানের ডাকও দিয়েছিল তৃণমূল।
এমন পরিস্থিতিতে বাদ পড়া নাগরিকদের নাম ফের নথিভুক্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভের আবহে পশ্চিমবঙ্গের ২৪টি জেলার নির্বাচন আধিকারিকরাও প্রচার শুরু করেছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই কর্মসূচি চালানো হচ্ছে। কমিশনের লক্ষ্য, কোনও যোগ্য নাগরিক যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।

কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও), সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) কিংবা জেলা নির্বাচনী আধিকারিকের (ডিইও) সঙ্গে যোগাযোগ করা যাবে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বাদ পড়া যোগ্য নাগরিকদের নাম দ্রুত তালিকায় ফেরানোর জন্য রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া নির্দিষ্ট কোনও সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ধারাবাহিকভাবে চলতে থাকে।

Continue Reading

Previous: শীত আসছে, বাড়িতেই চাষ করুন শিম! দানা থেকে গাছ তৈরি ও প্রচুর শিম পাওয়ার সহজ উপায়
Next: মুজফফর আহমেদ ভবনের সামনে চণ্ডীপাঠ! সিপিএম দফতরের সামনে সনাতনী কর্মসূচি

সম্পর্কিত গল্প

CCCC.jpg

বুধবার কল্যাণীতে জয়ের সুযোগের অপেক্ষায় বাংলা

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-70.webp

নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, ‘গো ব্যাক’ স্লোগান, ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-71.webp

দুর্গাপুজোয় ফের বঙ্গে অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, একদিনে একাধিক মণ্ডপে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Online Desk অক্টোবর 13, 2026

You may have missed

CCCC.jpg

বুধবার কল্যাণীতে জয়ের সুযোগের অপেক্ষায় বাংলা

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-70.webp

নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, ‘গো ব্যাক’ স্লোগান, ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-71.webp

দুর্গাপুজোয় ফের বঙ্গে অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, একদিনে একাধিক মণ্ডপে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Online Desk অক্টোবর 13, 2026
RRRR.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.