Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সইফ আলি খানকে আইসিইউ থেকে বের করা হল, সুস্থ হয়ে উঠছেন বলে জানালেন চিকিৎসক

সইফ আলি খানকে আইসিইউ থেকে বের করা হল, সুস্থ হয়ে উঠছেন বলে জানালেন চিকিৎসক

Online Desk জানুয়ারি 17, 2025
saif-ali.jpg

ওঙ্কার ডেস্ক: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর ছুরিকাঘাতের পর বৃহস্পতিবার রাতে সইফ আলি খানকে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার পর তিনি ক্রমে সুস্থ হয়ে উঠছেন বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। ইতিমধ্যে বলিউড অভিনেতাকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে।
সইফ আলি খানের দেহের ছয় জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। ঘাড়ে এবং মেরুদণ্ডের কাছে আঘাত করেছে আততায়ী। লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীতিন নারায়ণ দাঙ্গে বলেন, ‘আমরা ওঁকে আইসিইউ থেকে বের করে বিশেষ রুমে স্থানান্তর করেছি। মেরুদণ্ডে আঘাতের কারণে ওঁর চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণের সম্ভাবনা রয়েছে, তাই আমরা ওঁকে দেখতে আসা ব্যক্তিদের উপর বিধিনিষেধ আরোপ করেছি।’
তাঁর আরও সংযোজন, ‘সইফকে এদিন হাঁটতে বলেছি। ওঁর বিশ্রামও প্রয়োজন। এছাড়া পঙ্গু হওয়ার কোনও সম্ভাবনা নেই।’ অন্যদিকে, লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নীরজ উত্তমানি বলেছেন, ‘সইফকে যখন হাসপাতালে আনা হয় তখন তিনি রক্তাক্ত ছিলেন। এসত্ত্বেও সইফ সিংহের মতো বীরবিক্রমে হেঁটেছিলেন। সইফ একজন প্রকৃত নায়ক।’ নীরজ আরও বলেন, ‘তবে ছুরির আঘাত যদি আর দুই মিলিমিটার ভিতরে পৌঁছত সেক্ষেত্রে গুরুতরভাবে আহত হতেন সইফ।’

Post Views: 123

Continue Reading

Previous: নতুন ব্যাটিং কোচের খোঁজে ভারতীয় দল
Next: রবিবার আনোয়ারকে ছাড়াই গোয়ায় নামছে চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.