Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
ty.png

ওঙ্কার ডেস্ক: সুখবরে মেতে টলিপাড়া, ইতিমধ্যেই সুখবর জানিয়েছে টলি অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের তিন বছরের মাথায় মা হওয়ার খবর জানিয়েছেন নানা জল্পনার পর। এবার আরও এক টেলিভিশন অভিনেত্রীও জানালেন তাঁর জীবনের নতুন খবর। দিনকয়েক আগেই সমাজমাধ্যমে আদুরে ভিডিও পোস্ট করে ভাগ করে নিয়েছিলেন মা হওয়ার কথা। এবার একটু একটু করে মাতৃত্বের পাঁচ মাস পূর্ণ করলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সদ্যই তারই উদযাপন হল সাড়ম্বরে। এ দিন মায়ের হাতের রকমারি রান্না তৃপ্তি করে খেতেও দেখা গেল রোশনিকে।
পঞ্চামৃত সাধের মেনু এদিন সাজানো হয়েছিল একেবারে নতুন মায়ে’র অর্থাৎ রোশনির পছন্দের কথা মাথায় রেখে। মায়ের হাতের ছিল নানা পদ, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, পনীর, পাঁচ রকম ভাজা। রোশনি জানালেন, ছিল রকমারি ফল সঙ্গে মিষ্টিও। অভিনেত্রী জানান, প্রথম মাতৃত্ব তাই চুটিয়ে উপভোগ করছি। তিন মাসের পর থেকে ছুটিতে। সকলের আদরে-আবদারে দিনগুলো কাটছে বেশ।” অভিনেত্রীর কথায়, এত দিন তিনি একা রাজত্ব চালিয়েছেন। কারণ, মা-বাবার তিনি একমাত্র সন্তান। তাঁদের সঙ্গে এবার জুড়বেন নতুন অতিথি। সেই ভেবেই খুশি রোশনি।
প্রসঙ্গত, সন্তানের জন্মের পর পরই শুটিংয়ে ফিরতে পারবেন না রোশনি। সন্তান একটু বড় হবে সঙ্গে সঙ্গে অভিনেত্রীকেও আগের চেহারা ফিরে পেতে হবে। অনেক ক্ষেত্রে একটানা বিরতিতে থাকলে আস্তে আস্তে কদর খানিকটা কমতে শুরু করে। তবে এক্ষেত্রে অভিনেত্রী জানান, বহু বছর ধরে কাজ করছি, সব প্ল্যাটফর্ম মিলিয়ে ভাল ভাল কাজ করেছি। তাই হারিয়ে যাওয়ার ভয় নেই অভিনেত্রীর। দর্শক আমায় ভুলে যাবেন না, এটুকু আশা আছে।

Post Views: 24

Continue Reading

Previous: একুশের মঞ্চে বিজেপিকে হারাতে ফের ইন্ডিয়া জোটকে আহ্বান মমতার
Next: মদ খাইয়ে কিশোরীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সম্পর্কিত গল্প

death-leg.jpg

হরিদ্বারের মন্দির চত্বর থেকে উদ্ধার নিখোঁজ দুই সাধুর দেহ, হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের

Online Desk জুলাই 21, 2026
crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026

You may have missed

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
death-leg.jpg

হরিদ্বারের মন্দির চত্বর থেকে উদ্ধার নিখোঁজ দুই সাধুর দেহ, হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের

Online Desk জুলাই 21, 2026
crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.