Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মদ খাইয়ে কিশোরীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

মদ খাইয়ে কিশোরীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

Online Desk জুলাই 21, 2026
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: এক কিশোরীকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মীয়মাণ বাড়িতে রাতভর গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের দেবনাহাল্লিতে। যৌন অত্যাচারের পরদিন সকালে তাকে বাড়ির কাছে নামিয়ে দিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ যে তিন জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে এক মহিলাও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নবীন, ভেঙ্কটরমনা ও রেণুকা। ১৭ জুলাই রেণুকা ওই কিশোরীকে মন্দির দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে নবীন ও ভেঙ্কটরমনার হাতে তুলে দেয়। তারা দুজনে তাকে অটোতে করে অন্য একটি জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পথে জোর করে মদ্যপান করায় অভিযুক্তরা। কিশোরীর বাড়ির কাছে অটোটি থামিয়েও তারা সিদ্ধান্ত বদল করে। মেয়েটি মদ্যপ অবস্থায় থাকায় তারা তাকে বলে এই অবস্থায় বাড়ি গেলে ধরা পড়ে যাবে সে কারণে অন্যত্র নিয়ে চলে যায় তারা। এক পুলিশ আধিকারিক বলেন, ‘অভিযুক্তরা যখন কিশোরীর বাড়ির কাছে পৌঁছায়, তখন মেয়েটি বাড়ি ফেরার কথা বলে। কিন্তু তারা তাকে বলে, ‘তুমি মদ্যপ অবস্থায় আছো। এখন বাড়ি গেলে ধরা পড়ে যাবে এবং তোমার বাবা বকাবকি করবেন।’ এরপর তারা তাকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে।’

তদন্তে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরীকে একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজন মিলে তাকে সারা রাত ধরে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, তাকে মারধরও করা হয়েছিল। পরদিন সকালে কিশোরীকে বাড়ির কাছে নামিয়ে দেওয়া হয়। অভিযুক্তরা তাকে হুমকি দেয়, যদি সে এই নির্যাতনের কথা কাউকে জানায় তবে তাকে মেরে ফেলা হবে। যদিও পরে বাড়ি ফিরে তার মাকে গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতা। বিষয়টি জানিয়ে দেবনাহাল্লি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করে তিন জনকে গ্রেফতার করেছে।

Post Views: 20

Continue Reading

Previous: দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….
Next: শহিদ দিবসের মঞ্চ কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ নয়, মমতাকে কটাক্ষ ঋতব্রতর

সম্পর্কিত গল্প

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
death-leg.jpg

হরিদ্বারের মন্দির চত্বর থেকে উদ্ধার নিখোঁজ দুই সাধুর দেহ, হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের

Online Desk জুলাই 21, 2026
crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026

You may have missed

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
death-leg.jpg

হরিদ্বারের মন্দির চত্বর থেকে উদ্ধার নিখোঁজ দুই সাধুর দেহ, হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের

Online Desk জুলাই 21, 2026
crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.