Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের, প্রথম স্থানে চমক, টিআরপি তালিকায় সেরা ১০’এ কারা?

হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের, প্রথম স্থানে চমক, টিআরপি তালিকায় সেরা ১০’এ কারা?

Online Desk জানুয়ারি 22, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মানেই এ এক অন্যরকম লক্ষ্মীবার, আর সেদিনই টিআরপি তালিকার জন্য তাকিয়ে থাকেন দর্শক ও ধারাবাহিকের গোটা টিম। নতুন বছরের দ্বিতীয় টিআরপি তালিকায় স্বস্থানে পরশুরাম। শীর্ষ স্থানেই বহাল রয়েছে তৃণা-ইন্দ্রজিতের ধারাবাহিক। বাকি ধারাবাহিক কত নম্বর পেয়ে তালিকার কোন স্থানে রয়েছে চলুন দেখা যাক।
চলতি সপ্তাহে ৭.৩ রেটিং পেয়ে প্রথমস্থানে ‘পরশুরাম আজকের নায়ক।’ প্রায় প্রতি সপ্তাহেই পরশুরামের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে স্বস্তিকার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এই সপ্তাহে দ্বিতীয়স্থান দখল করেছে এই ধারাবাহিক। পেয়েছে ৭.১ নম্বর। পরশুরামের কাছে স্থানচ্যুত হলেও প্রথম তিনে জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’। ৬.৯ নম্বর নিয়ে তৃতীয়স্থানে রয়েছে এই ধারাবাহিক। বর্তমানে ‘রায়ান’ ও ‘পারুলে’র জমজমাট রসায়ন নানা টুইস্টের মোড়ে দর্শকের মন এই ধারাবাহিকের দিকে থাকবে তা খুবই স্বাভাবিক। চতুর্থস্থানে রয়েছে ‘রাঙামতী তীরন্দাজ’। ৬.৬ নম্বর নিয়ে এই ধারাবাহিক রয়েছে চতুর্থস্থানে। ৬.৫ নম্বর পেয়ে ‘তারে ধরি ধরি মনে করি’ এবং ‘ও মোর দরদিয়া’ রয়েছে প্রথম পাঁচে। পল্লবী ও বিশ্বরূপের ধারাবাহিকও ধীর পায়ে জায়গা তৈরি করছে টিআরপি তালিকায়। আর এবার সোজা পাঁচ নম্বরে জায়গা পেল এই ধারাবাহিক।
এই সপ্তাহে ‘জোয়ার ভাঁটা’র থেকে স্লট ছিনিয়ে নিয়ে ‘স্বতন্ত্র-কমলিনী’র সিরিয়াল ‘চিরসখা’, পেয়েছে ৬.১। অন্যদিকে সপ্তমস্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’। এই সপ্তাহে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিক অষ্টমস্থানে রয়েছে আরাত্রিকা-শ্রুতির ধারাবাহিক, পেয়েছে ৫.৮ রেটিং। নম্বর কমেছে ‘লক্ষ্মী ঝাপি’ এই সপ্তাহে নবম স্থানে এই ধারাবাহিক। যৌথভাবে দশম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘বেশ করেছি প্রেম করেছি’ মেগা। দুই ধারাবাহিকই পেয়েছে ৫.৬ রেটিং।

Post Views: 76

Continue Reading

Previous: ২০০৭ সালে নন্দীগ্রাম গণধর্ষণকাণ্ডের ‘মূল সাক্ষী’কে গ্রেফতার সিবিআইয়ের
Next: ছত্তিশগঢ়ে স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬ কর্মী; আহত বহু

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.