Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২০০৭ সালে নন্দীগ্রাম গণধর্ষণকাণ্ডের ‘মূল সাক্ষী’কে গ্রেফতার সিবিআইয়ের

২০০৭ সালে নন্দীগ্রাম গণধর্ষণকাণ্ডের ‘মূল সাক্ষী’কে গ্রেফতার সিবিআইয়ের

Online Desk জানুয়ারি 22, 2026
cbi-1697081111.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্য রাজনীতিতে ক্ষমতার পালাবদল ঘটিয়েছিল নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলন। ২০০৭ সালে ১৪ মার্চ পুলিশের গুলিতে ১৪ জনের মৃত্যু হয়েছিল। তার ঠিক পরদিন ১৫ মার্চ গোকুলনগর এলাকায় মা ও তাঁর দুই মেয়েকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় প্রায় ১৯ বছর পর ‘মূল সাক্ষী’কে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

সিবআই সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইন্দুবালা দাস। স্থানীয় সূত্রে দাবি, তিনি ওই গণধর্ষণকাণ্ডের মূল সাক্ষী। কিন্তু দীর্ঘ দিন পর কেন হঠাৎ তাঁকে গ্রেফতার করল সিবিআই তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের অভিযোগ, তৎকালীন শাসকদল সিপিএম-এর সমর্থকরা মূল অভিযুক্ত। তাঁদেরকে না গ্রেফতার করে সাক্ষীকেই হেনস্থা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০০৭ সালের ওই ঘটনা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। এক সময় মামলার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তৃণমূল কংগ্রেসের দাবি, মামলার মূল অভিযুক্ত যিনি তাঁর মৃত্যু হয়েছে। আরও দুই অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাদেরকে না ধরে মূল সাক্ষীকে কেন গ্রেফতার করা হল তা নিয়ে সরব হয়েছে তৃণমূল।

বিষয়টি নিয়ে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, ‘ইন্দুবালা বয়সের কারণে শারীরিক ভাবে অসুস্থ। তিনি সাক্ষ্য দিতে যেতে না পারার কারণে ১৯ বছরের পুরনো মামলায় গ্রেফতার করা হল।’

Post Views: 173

Continue Reading

Previous: বিধায়ক তহবিলের টাকা আটকে দিয়েছে শাসক দল, দাবিতে অনশনে শিলিগুড়ির বিজেপি বিধায়ক
Next: হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকের, প্রথম স্থানে চমক, টিআরপি তালিকায় সেরা ১০’এ কারা?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.