Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিলেন বলি অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেত্রী যোগ দেবেন কী কানে?

দেশের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিলেন বলি অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেত্রী যোগ দেবেন কী কানে?

Online Desk মে 14, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: জীবনের প্রথম পাওয়ার অভিজ্ঞতা ভীষণভাবে স্মরণীয় হয়। তা যদি হয় নিজের কেরিয়ারের কোনও প্রথম পদক্ষেপ হয়, তাহলে তার অনুভূতি দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। ভলিউড অভিনেত্রী আলিয়া ভাটও তার ব্যতিক্রম নন। রণবীর পত্নীর জীবনে বড় এক প্রাপ্তি হতে হতেও হচ্ছে না। বলা বাহুল্য নিজেই সেই সুযোগ ছেড়েছেন আলিয়া। কান চলচ্চিত্র উৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল আলিয়ার। তবে দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়েই সেই অনুষ্ঠানে না যাওয়ার বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেকথা জানিয়েছেন আলিয়া।
১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব। এই বছর কানে অভিষেক হত তাঁর। আর তা নিয়ে নিজেও বেশ উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে যোগ দেওয়ার কথা ছিল উৎসবে। উড়ে যাওয়ার কথা ছিল ফ্রান্সে। কিন্তু শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদল করেছন আলিয়া। আর তার জেরেই অন্তত এই বছরের মতো কানের উদ্বোধনে অংশ নেওয়া হল না আলিয়ার।
তবে তাতে কোনও আক্ষেপ নেই আলিয়ার। বরং তাঁর এই ত্যাগে দেশপ্রেমই প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই মেট গালার রেড কার্পেটে ধরা দিয়েছিলেন আলিয়া। সেই অনুষ্ঠানে তাঁর সাজ মন ছুঁয়েছিল অনুরাগীদের। অনেকগুলো বছর ধরে কানের রেড কার্পেটে নিয়ম করে দেখা গিয়েছে ঐশ্বর্যকে। কখনও সঙ্গে থেকেছেন মেয়ে আরাধ্যাও। এবার সেই পথেই হাঁটতে চলেছিলেন আলিয়া। তবে শেষমেশ সিদ্ধান্ত বদল করলেন বলি অভিনেত্রীর।
তিনি লিখেছেন, ‘যখন আমরা নিজেদের বাড়িতে সুরক্ষিত রয়েছি ঠিক সেই সময়েই অন্ধকারে অনেকে বিনিদ্রা পাহারা দিচ্ছে। যাতে আমরা শান্তিতে ঘুমোতে পারি। নিজেদের জীবন বাজি রেখেছেন তাঁরা। এটা শুধুমাত্র সাহসিকতা নয় বরং এটা বড় আত্মত্যাগ। প্রতিটি উর্দিধারীর পিছনে রয়েছেন একজন মা। যিনি জানেন তাঁর সন্তান অনিশ্চয়তার সঙ্গে প্রতিটি রাত কাটাচ্ছেন।’ এমন সময়ে তাই নিজের দেশে থাকাকেই প্রাধান্য দিচ্ছেন বলি অভিনেত্রী। তবে উদ্বোধনে না গেলেও ১১দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতেও পারেন বলে জানিয়েছেন আলিয়া।

Post Views: 179

Continue Reading

Previous: হাওয়া বদল রাজ্যে, বৃহস্পতিবার থেকেই আসছে কালবৈশাখী সঙ্গী শিলাবৃষ্টিও
Next: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিআর গাভাই

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.