Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সোশ্যাল মিডিয়া থেকে উধাও রাহার ছবি, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আলিয়ার

সোশ্যাল মিডিয়া থেকে উধাও রাহার ছবি, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আলিয়ার

Online Desk জানুয়ারি 31, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: বলি নায়িকা আলিয়া ভাট মেয়ে রাহার সব ছবি সরিয়ে দিয়েছেন নিজের সোশাল মিডিয়া পেজ থেকে। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই মুহূর্তে আর মেয়ে রাহার কোনও ছবি নেই। সোশাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এবার নিজেও পুরোপুরি সোশাল মিডিয়া থেকে সমস্ত অ্যাকাউন্ট সরিয়ে ফেলার সিদ্ধান্ত অভিনেত্রীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়াকে বলতে শোনা গিয়েছে, “সোশাল মিডিয়া মানুষকে অমনোযোগী করে তোলে। সবসময় নেটমাধ্যমে সংযোগ রাখা কঠিন বিষয়। আমার মাঝে মাঝে মনে হয় আমি এই সোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিই। বিষয়টা খুবই একঘেয়ে। আমি আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চাই। এই নিয়ে খোলাখুলি আলোচনা আমার একেবারেই অপছন্দের। এছাড়াও, মা হওয়ার পর সোশাল মিডিয়া থেকে বেশ দূরত্ব বজায় রাখতেই চান তিনি। আলিয়া আরও বলেন, “আমার এই অনুভূতি আরও জোরদার হয়েছে যখন আমি মা হয়েছি। জীবনের নতুন আধ্যায় শুরু করার পর আমার মনে হয়েছে যে, আমার জীবনের মূল লক্ষ্য ভালো কাজ করা, এবং ব্যক্তিগত জীবনকে সুস্থ রাখা। আমি এখন জীবনে গোপনীয়তা বজায় রাখতে চাই। হ্যাঁ, এটাও সত্যি যে, আমার সোশাল মিডিয়ায় এত সংখ্যক অনুরাগী, তাঁদেরও আমি হতাশ করতে চাই না।
উল্লেখ্য এমন ইচ্ছা আলিয়ার প্রথম নয়। এর আগেও নিজের ছবির প্রচার সারার পর সব ছবি আচমকাই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়েছিলেন তিনি। এই মুহূর্তে মেয়ে রাহাকে নিয়েই তাঁর সবকিছু। ফোনের গ্যালারি ভর্তি এখন মেয়ের ছবিতেই। মেয়ের কথা ভেবে অভিনয় জীবন নিয়েও সচেতন হয়েছেন আলিয়া। এবার মেয়ের কথা ভেবে সামনে আনলেন সোশাল মিডিয়া থেকে অব্যাহতির ইচ্ছাও।

Post Views: 100

Continue Reading

Previous: এপস্টাইন ফাইলে মাস্কের নাম, বন্য পার্টি চেয়েছিলেন টেসলা কর্তা!
Next: পাকিস্তানের বালুচিস্তানে বিদ্রোহীদের হামলা, নিহত ১০ নিরাপত্তা আধিকারিক, মৃত্যু ৩৭ যোদ্ধারও

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.