Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এপস্টাইন ফাইলে মাস্কের নাম, বন্য পার্টি চেয়েছিলেন টেসলা কর্তা!

এপস্টাইন ফাইলে মাস্কের নাম, বন্য পার্টি চেয়েছিলেন টেসলা কর্তা!

Online Desk জানুয়ারি 31, 2026
20260131_154628.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন কেলেঙ্কারির তদন্তে সদ্য প্রকাশিত নতুন ‘এপস্টাইন ফাইলস’-এ উঠে এসেছে টেসলা কর্তা ইলন মাস্কের নাম। মাস্ক ‘বন্য’ পার্টি করতে চেয়েছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে। মাস্ক ছাড়াও নাম জড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং ব্রিটেনের রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের।

স্থানীয় সময় শুক্রবার এপস্টাইন সংক্রান্ত তিন মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। যার মধ্যে রয়েছে প্রায় ২,০০০ ভিডিও। এ ছাড়া রয়েছে ১ লক্ষ ৮০ হাজার ছবি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এ বিষয়ে মন্তব্য করে বলেন, এটাই এপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশের শেষ ধাপ। প্রকাশিত নথি অনুযায়ী, এপস্টাইন ও মাস্কের মধ্যে একাধিক ইমেল বিনিময় হয়েছে। জানা গিয়েছে ২০১২ সালের ডিসেম্বরে এপস্টাইন মাস্ককে আমন্ত্রণ জানিয়েছিলেন। টেসলা কর্তাকে অন্য কোথাও নয়, তাঁর ক্যারিবিয়ান দ্বীপ ‘লিটল সেন্ট জেমস’-এ আমন্ত্রণ জানান এপস্টাইন। যদিও মাস্ক জানিয়েছিলেন, ‘এই মুহূর্তে আমি যা চাই, তা শান্ত দ্বীপে ছুটি কাটানোর ঠিক উল্টো।’ ইলন আরও লেখেন তিনি, ‘পাগলের মতো কাজ করে যাচ্ছেন’। এপস্টাইনের কাছে তিনি জানতে চান কোনও পার্টির পরিকল্পনা রয়েছে কিনা।

মাস্কের মন্তব্যের জবাবে এপস্টাইন জানান, দ্বীপের পরিবেশ মাস্কের সঙ্গিনীর কাছে অস্বস্তিকর হতে পারে। যদিও সে বারে ইলন মাস্ক এপস্টাইনের আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। নথি অনুযায়ী, মাস্ক পরে সেন্ট বার্থসে আমন্ত্রণ জানান এপস্টাইনকে। এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক লিখেছিলেন, ‘এপস্টাইন আমাকে দ্বীপে যেতে বলেছিলেন, আমি স্পষ্টভাবে না বলে দিয়েছি।’ ২০১২ সালে পাঠানো এক ইমেলে এপস্টাইন মাস্ককে জিজ্ঞেস করেছিলেন—’হেলিকপ্টারে কয় জন যাবে দ্বীপে?’ জবাবে মাস্ক বলেছিলেন—’সম্ভবত শুধু আমি আর তালুলা। কোনও দিন বা রাতে দ্বীপের সবচেয়ে ওয়াইল্ড পার্টি হবে?’

Post Views: 327

Continue Reading

Previous: গুঞ্জনই সত্যি!! ফেব্রুয়ারিতেই ছাঁদনাতলায় বসছেন বিজয়-রশ্মিকা? কি বললেন অভিনেত্রী?
Next: সোশ্যাল মিডিয়া থেকে উধাও রাহার ছবি, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আলিয়ার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.