Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুঞ্জনই সত্যি!! ফেব্রুয়ারিতেই ছাঁদনাতলায় বসছেন বিজয়-রশ্মিকা? কি বললেন অভিনেত্রী?

গুঞ্জনই সত্যি!! ফেব্রুয়ারিতেই ছাঁদনাতলায় বসছেন বিজয়-রশ্মিকা? কি বললেন অভিনেত্রী?

Online Desk জানুয়ারি 31, 2026
dc.png

ওঙ্কার ডেস্ক: তাদের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। কবে তাঁরা সত্যিই বিয়ের পিঁড়িতে বসবেন সেই নিয়ে ছিল নানা প্রশ্ন। গুঞ্জন ফেব্রুয়ারিতেই নাকি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা বিয়ের পিঁড়িতে বসবেন! জানা গিয়েছে, সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসবে বিয়ের আসর। উপস্থিত থাকবেন দুই পরিবার এবং অতি নিকটজন। তবে এই বিষয়ে এখনও তারকাজুটির মুখে কুলুপ। কিন্তু এবার বিয়েতে নিমন্ত্রণ নিয়ে প্রশ্ন করতেই ছবিশিকারিদের কী বললেন রশ্মিকা?
প্রসঙ্গত, শুক্রবার রাতে মুম্বই বিমানবন্দরে দেখা যায় রশ্মিকাকে। তখনই অভিনেত্রীকে দেখে সেখানে উপস্থিত ছবিশিকারিরা বলে বসেন, ‘‘আমরা কি নিমন্ত্রণ পাব না?’’ প্রশ্ন শুনেই হেসে ফেলেছিলেন অভিনেত্রী। তারপরেই বলেন, ‘‘কিসের নিমন্ত্রণ?’’ পরের মুহূর্তেই পাল্টা বলেন, ‘‘হ্যাঁ। সামনেই সিনেমা মুক্তি পাচ্ছে আমার। কিছু না কিছু করব নিশ্চয়ই।’’ তার পরে হাত নেড়ে বিমানবন্দরের অন্দরে ঢুকে যান।

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কিছু বলেননি বিজয় বা রশ্মিকা। কিন্তু, তাঁরা একই জায়গায় একসঙ্গে ঘুরতে গিয়েছেন একাধিক বার। দিনকয়েক আগেই রোম থেকে ঘুরে এলেন যুগলে। অনেকেই বলাবলি করছেন, ওঁরা নিজেদের ব্যচেলার সময় উদ্‌যাপনে গিয়েছিলেন। এই প্রসঙ্গে রশ্মিকা বলেন, ‘‘গত চার বছর ধরে এই গুঞ্জন চলছে। মানুষ একই প্রশ্ন যেমন বার বার করছেন, তেমনই সুখবরের জন্যও অপেক্ষা করছেন। কিন্তু আমি এই বিষয় নিয়ে তখনই কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’’ যদিও ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, আগামী মাসের মধ্যেই পরিণতি পাবে বিজয়-রশ্মিকার প্রেমের সম্পর্ক।

Post Views: 267

Continue Reading

Previous: আনন্দপুর অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
Next: এপস্টাইন ফাইলে মাস্কের নাম, বন্য পার্টি চেয়েছিলেন টেসলা কর্তা!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.