Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আনন্দপুর অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

আনন্দপুর অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জানুয়ারি 31, 2026
20260131_143428.jpg

ওঙ্কার ডেস্ক: আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল প্রধানমন্ত্রীর দফতর। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেক নিহতের পরিবারকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েক জনের খোঁজ পাওয়া যায়নি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর অফিসের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি আনন্দপুরের নাজিরাবাদে মোমো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার পর্যন্ত উদ্ধারকাজে ২৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে বেশ কয়েকজন। ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন। বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এর পর শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করে হতাহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হল।

Post Views: 146

Continue Reading

Previous: ব্যাকারপুরে দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশায়ারি শাহের; মহিলা নিরাপত্তা, অনুপ্রবেশকারী নিয়ে কটাক্ষ স্বরাষ্ট্র মন্ত্রকের
Next: গুঞ্জনই সত্যি!! ফেব্রুয়ারিতেই ছাঁদনাতলায় বসছেন বিজয়-রশ্মিকা? কি বললেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.