Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • পাকিস্তানের বালুচিস্তানে বিদ্রোহীদের হামলা, নিহত ১০ নিরাপত্তা আধিকারিক, মৃত্যু ৩৭ যোদ্ধারও

পাকিস্তানের বালুচিস্তানে বিদ্রোহীদের হামলা, নিহত ১০ নিরাপত্তা আধিকারিক, মৃত্যু ৩৭ যোদ্ধারও

Online Desk জানুয়ারি 31, 2026
20260131_163315.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বালুচ বিদ্রোহীদের হামলায় মৃত্যু হল ১০ জন নিরাপত্তা আধিকারিকের। শনিবার নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় মৃত্যু হয়েছে ৩৭ জন বিদ্রোহীরও। বিদ্রোহ-বিধ্বস্ত দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে এটি সর্বশেষ হিংসার ঘটনা বলে জানিয়েছে ইসলামাবাদ।

বালুচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তানে কয়েক দশক ধরে সক্রিয়। বালুচ বিদ্রোহীদের দমন করতে ইসলামাবাদ বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে। খনিজ সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলটি আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী। দেশটির দক্ষিণ-পশ্চিম এই প্রদেশে বিদ্রোহীরা সাধারণত লক্ষ্যবস্তু করে রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক এবং স্থানীয় নয় এমন ব্যক্তিদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্তা সংবাদ সংস্থাকে বলেন, ‘সন্ত্রাসীরা আজ সকালে ১২টিরও বেশি জায়গায় সমন্বিত হামলা চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘৩৭ জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে… দশ জন নিরাপত্তা কর্মী শহিদ হয়েছেন। আরও কয়েক জন আহত হয়েছেন।’

হামলা চালানোর পাশাপাশি প্রশাসনের এক উর্ধতন কর্তাকে অপহরণ করেছে বিদ্রোহীরা। কোয়েটার একজন কর্তা সাংবাদিকদের জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা নুশকি জেলার ডেপুটি কমিশনারকেও অপহরণ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ১২ জায়গায় সমন্বিত হামলা ব্যর্থ করে দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি গোটা জাতির সঙ্গে আমাদের শহিদদের জন্য গর্বিত।’ তিনি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর কথায়, ‘দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব।’ তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন অন্তত চারটি জেলার পুলিশ কর্তারা।

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়া থেকে উধাও রাহার ছবি, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আলিয়ার
Next: গুঞ্জন নাকি চূড়ান্ত সিদ্ধান্ত? শেষ হতে চলেছে আর্য-অপর্ণার পথচলা!!

সম্পর্কিত গল্প

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-50.webp

১৩৪ টনের ২৪টি এসিও মানেনি ভিড়ের চাপ, চোরবাগান বিপর্যয়ে ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.