Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গুঞ্জন নাকি চূড়ান্ত সিদ্ধান্ত? শেষ হতে চলেছে আর্য-অপর্ণার পথচলা!!

গুঞ্জন নাকি চূড়ান্ত সিদ্ধান্ত? শেষ হতে চলেছে আর্য-অপর্ণার পথচলা!!

Online Desk জানুয়ারি 31, 2026
tf.png

ওঙ্কার ডেস্ক: সদ্য প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এবার ধারাবাহিকমহলে নতুন আলোচনা। বছর ঘুরতেই নাকি শেষ হচ্ছে জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ মেগার পথচলা। এই ধারাবাহিক ঘিরে শুরু থেকেই বহুবার শেষের গুঞ্জন এসেছিল। নায়ক-নায়িকার দ্বন্দ্ব থেকে শুরু করে চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর মনোমালিন্য নিয়ে একাধিকবার আলোচনা উঠে এসছে সংবাদ থেকে সমাজমাধ্যমের পাতায়। মাঝে নায়িকা বদল করেও স্বস্তি মেলেনি, এবার নাকি সত্যিই শেষের পথে এই ধারাবাহিক।
টলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এই আলোচনা।‌ এই প্রসঙ্গে, ধারাবাহিকের বর্তমান নায়িকা অপর্ণা ওরফে, শিরিনের কথায়, “এখনও পর্যন্ত এই বিষয়ে সত্যিই কিছুই জানি না। যেমন কল টাইম আসে, সেই অনুযায়ী কাজ চলছে। তাই ধারাবাহিকের মেয়াদ যতদিনই হোক কাজ জারি থাকবে।”
উল্লেখ্য, এই মেগার হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছিলেন জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়। প্রথমদিকে দু’জনের মধ্যে বেশ ভাল বোঝাপড়া থাকলেও পরের দিকে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। সেই জায়গায় আসেন নবাগতা শিরিন পাল। প্রথমদিকে জিতুর পাশে শিরিনকে মেনে নিতে দর্শকের অস্বস্তি হলেও এখন এই জুটিকে চোখে হারান তাঁরা। নতুন নায়িকার সঙ্গে জিতুর বোঝাপড়া যে বেশ ভাল তা তাঁদের সমাজমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়।‌ এর মাঝে সত্যিই কি ইতি টানবে এই ধারাবাহিক? কেনই বা এই গুঞ্জন? কৌতুহলী দর্শক থেকে অনুরাগীমহল।

Post Views: 182

Continue Reading

Previous: পাকিস্তানের বালুচিস্তানে বিদ্রোহীদের হামলা, নিহত ১০ নিরাপত্তা আধিকারিক, মৃত্যু ৩৭ যোদ্ধারও
Next: শাহবাজের ১১ শিকার ! হরিয়ানাকে গুঁড়িয়ে গ্রুপের শীর্ষে থেকেই রঞ্জি কোয়ার্টার ফাইনালে অপরাজেয় বাংলা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.