Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শাহবাজের ১১ শিকার ! হরিয়ানাকে গুঁড়িয়ে গ্রুপের শীর্ষে থেকেই রঞ্জি কোয়ার্টার ফাইনালে অপরাজেয় বাংলা

শাহবাজের ১১ শিকার ! হরিয়ানাকে গুঁড়িয়ে গ্রুপের শীর্ষে থেকেই রঞ্জি কোয়ার্টার ফাইনালে অপরাজেয় বাংলা

Online Desk জানুয়ারি 31, 2026
Ranji-1.jpg

স্পোর্টস রিপোর্টার : প্রথম ইনিংসে ৫, দ্বিতীয় ইনিংসে ৬। হরিয়ানার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে একাই ১১ উইকেট তুলে নিলেন শাহবাজ আহমেদ। লাহলিতে হরিয়ানাকে ১৮৮ রানে গুঁড়িয়ে অপরাজেয় বাংলা গ্রুপের শীর্ষে থেকেই গেল কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে পুরো তিন দিনও লাগল না বাংলার।

আজ সকালে ৪১ ওভারে ৩ উইকেটে ১৫৫ রান- এই অবস্থা থেকে খেলা শুরু করা বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৫৬.৫ ওভারে ২০০ রানে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৯টি চারের সাহায্যে করেন ১৫৭ বলে ৮৩ রান। রাহুল প্রসাদ ৩৯ বলে ১৫, শাহবাজ আহমেদ ১৬ বলে ১০, সুমন্ত গুপ্ত ১১ বলে ২, শাকির হাবিব গান্ধী ৫ বলে ০, আকাশ দীপ ১০ বলে ২, বিকাশ সিং ৬ বলে ০ রানে আউট হন। মুকেশ কুমার ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। অংশুল কম্বোজ চারটি এবং আমন কুমার, তন্ময় বালোডা ও অমিত রানা ২টি করে উইকেট দখল করেন।

জয়ের জন্য ২৯৪ রানের টার্গেট ছিল হরিয়ানার সামনে। কিন্তু বাংলার বোলারদের দাপটে দ্বিতীয় ইনিংসেও অসহায় আত্মসমর্পণ করে অঙ্কিত কুমারের নেতৃত্বাধীন দল। যার ফলে ২৬.১ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় হরিয়ানা। অঙ্কিত করেন সর্বাধিক ২৫। ২টি মেডেন-সহ ৮ ওভারে ৩৮ রান দিয়ে ৬ উইকেট নেন ম্যাচের সেরা শাহবাজ। নবম ওভারেই তিনি হরিয়ানার ৪৪ রানের মাথায় প্রথম তিন উইকেট ফেলে দিয়ে প্রতিপক্ষের কাজ কঠিন করে দেন। ওই ওভারের প্রথম দুটি বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের পরিস্থিতিও তৈরি করেছিলেন। হ্যাটট্রিক না হলেও চতুর্থ বলে ওই ওভারের তৃতীয় উইকেটটি তিনি ঝুলিতে পুরে ফেলেন। ১টি মেডেন-সহ ৮ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট মুকেশ কুমারের। আকাশ দীপ তিনটি মেডেন-সহ ৮ ওভারে ২১ ও বিকাশ সিং ১টি মেডেন-সহ ২.১ ওভারে ৬ রান দিয়ে নেন ১টি করে উইকেট। শাহবাজ প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নেন (১১.১-১-৪২-৫)। প্রথম ইনিংসে বাংলার ১৯৩ রানের জবাবে হরিয়ানা করেছিল ১০০ রান। ৭ ম্যাচে ৫টি জয় ও ২টি ড্রয়ের সৌজন্যে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘সি’-র শীর্ষে থেকেই শেষ আটে গেল বাংলা।

Post Views: 128

Continue Reading

Previous: গুঞ্জন নাকি চূড়ান্ত সিদ্ধান্ত? শেষ হতে চলেছে আর্য-অপর্ণার পথচলা!!
Next: ‘আপনার থেকে কমিউনিস্টরা ভাল ছিল’, শিলিগুড়ি থেকে মমতাকে শাহি তোপ

সম্পর্কিত গল্প

randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026
Untitled.png

কতটা আক্রমণাত্মক এমবাপে বাহিনী? বিশ্ব কাপের জন্য কতটা প্রস্তুত তাঁরা?

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.