Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আপনার থেকে কমিউনিস্টরা ভাল ছিল’, শিলিগুড়ি থেকে মমতাকে শাহি তোপ

‘আপনার থেকে কমিউনিস্টরা ভাল ছিল’, শিলিগুড়ি থেকে মমতাকে শাহি তোপ

Online Desk জানুয়ারি 31, 2026
20260131_184435.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে ভোটের ফল নিজেদের ঘরে তুলতে তৎপরতা শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। শনিবার শিলিগুড়ির সভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তুললেন কমিউনিস্টদের প্রসঙ্গও।

কর্মী সম্মেলনে শনিবার শাহ বলেন, ‘মমতাদির যাওয়ার সময়ে এসে গিয়েছে। আপনার থেকে তো কমিউনিস্টরা ভাল ছিল। পুরো রাজ্যে গোর্খাদের বাঙালিদের সঙ্গে লড়াই বাঁধিয়ে দিয়েছেন। আদিবাসীদের সঙ্গে কুর্মিদের ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন। রাজ্যের একতাকে তছনছ করে দিয়েছেন। মমতাদি, আপনার সময় শেষ হয়ে গিয়েছে।’ শুধু তাই নয় বাগডোগরা বিমানবন্দর মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন বলে অভিযোগ করেন শাহ। তাঁর কথায়, ‘উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য জমি আটকে রেখেছে মমতার সরকার। বাগডোগরার নতুন বিমানবন্দর মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন। রেল প্রকল্প আটকে রেখেছেন তিনি।’

এদিন শাহের ভাষণে উঠে আসে চা শ্রমিকদের কথাও। তিনি বলেন, ‘চা শ্রমিকদের জন্য মোদীজি যা কিছু করেছেন, অসমে তা কার্যকর হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের কোনও সুবিধা হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের জমির মালিকানা দেওয়ার বদলে দেশলাই বাক্সের মতো ঘর দিতে চাইছে। আমি কথা দিয়ে যাচ্ছি, অসমের মতো পশ্চিমবঙ্গেও চা শ্রমিকদের জমির অধিকার দেওয়ার কাজ করবে বিজেপি। চা বাগানগুলিও বেসরকারি সংস্থাকে দেওয়ার ষড়যন্ত্র করছে মমতার সরকার। উত্তরবঙ্গের পাহাড়কে কেটে ফেলা হচ্ছে। এ সব বন্ধ করতে হলে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে।’

Post Views: 202

Continue Reading

Previous: শাহবাজের ১১ শিকার ! হরিয়ানাকে গুঁড়িয়ে গ্রুপের শীর্ষে থেকেই রঞ্জি কোয়ার্টার ফাইনালে অপরাজেয় বাংলা
Next: নজরে পাঁচ রাজ্যের ভোট, কেন্দ্রীয় বাজেটকে রাজনৈতিক অস্ত্র হিসাবেই কি ব্যবহার করা হবে! বঙ্গের ঝুলিতে কী?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.