Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার ইডির সমন অঙ্কুশ হাজরাকে, বেটিং অ্যাপের প্রচারের জটিলতায় অভিনেতা

এবার ইডির সমন অঙ্কুশ হাজরাকে, বেটিং অ্যাপের প্রচারের জটিলতায় অভিনেতা

Online Desk আগস্ট 30, 2025
yt.png

ওঙ্কার ডেস্ক: এবার টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির। হাজিরা দিতে হবে আগামী মাসেই। অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার জেরেই অভিনেতা আইনি জটিলতায় পড়েছেন, টলিপাড়ার অন্দরমহলে তেমনটাই গুঞ্জন।
উল্লেখ্য, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে এযাবৎকাল বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আইনি বিপাকে পড়তে হয়েছে। সেই তালিকায় যেমন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, হরভজন সিং, উর্বশী রাওতেলা নামও রয়েছে। গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ, হরভজন-সহ অনান্য একাধিক তারকা। এবার অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জেরে ইডির সমন পেলেন টলিউডের অঙ্কুশ হাজরা!
জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে আগামী ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে টলিউড অভিনেতা অঙ্কুশকে। প্রসঙ্গত, গতবছর থেকেই এই অবৈধ বেটিং অ্যাপে প্রচারের অভিযোগে বহু বলিউড, দক্ষিণী সিনেতারকাদের পাশাপাশি ক্রিকেটারদের নামও চর্চার শিরোনামে এসেছে। সূত্রের খবর, এবার সেই তালিকাতেই নাম যোগ হল অঙ্কুশেরও। জানা গিয়েছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই অঙ্কুশকেও ইডির দপ্তরে হাজিরা দিতে হবে, বলেই জানা গিয়েছে। এপ্রসঙ্গে অঙ্কুশের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিযোগ, বিপুল জনপ্রিয় তারকাদের সোশাল মিডিয়া ব্যবহার করে বেটিং সংস্থাগুলি তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের প্রচার করছে। যেহেতু জনপ্রিয় তারকারা এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত, তাই স্বাভাবিকভাবে প্রভাবিত হচ্ছেন আমজনতাও।

Post Views: 108

Continue Reading

Previous: কোচ হিসেবে ভারতের প্রথম ম্যাচেই জয় পেয়ে বাজিমাত খালিদের
Next: কেমন ছিল চলতি সপ্তাহের টিআরপি? কে করল বাজিমাত?

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.