Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অরিজিৎ’ এর অনুষ্ঠানে এবার একাধিক নিষেধাজ্ঞা!

অরিজিৎ’ এর অনুষ্ঠানে এবার একাধিক নিষেধাজ্ঞা!

Online Desk মার্চ 23, 2025
fdhyrbzxdf.png

ওঙ্কার ডেস্ক: অরিজিৎ সিংহের অনুষ্ঠান মানেই অগনিত মানুষ, উপচে পড়া ভিড়। তাঁর গানের সুরে ভাসেন অনুরাগীরা। তাঁর গান যেমন আনন্দ দেয়, তেমনই অবলীলায় আবেগে ভাসাতে পারে। তবে খ্যাতির সঙ্গে থাকে বিড়ম্বনাও। উপচে পড়া ভিড়ে বিভিন্ন সময়ে বিশৃঙ্খলাও তৈরি হয়। অনেক সময় এই ভিড় সামলানোও বেশ কঠিন হয়ে ওঠে আয়োজকদের। তাই রবিবার মুম্বইতে অরিজিতের অনুষ্ঠানে জারি হল একাধিক নিষেধাজ্ঞা।

জানা গেছে, মুম্বইয়ে অরিজিতের অনুষ্ঠানে নিয়ে যাওয়া যাবে না বেশ কিছু জিনিস। বহু দিন ধরেই এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে ছিলেন তাঁর অনুরাগীরা। এদিন লাইটারের মতো দাহ্য বস্তু সঙ্গে রাখা যাবে না বলে জানা যাচ্ছে। অনুষ্ঠানে প্রবেশ করার নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রেও কড়াকড়ি থাকবে বলে জানা যাচ্ছে। মাদকদ্রব্য সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এই অনুষ্ঠানে। এ ছাড়া কোনও ধারালো বস্তু বা অস্ত্র নিয়ে এই অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না। অনুষ্ঠানের বিভিন্ন অংশ রেকর্ড করে সমাজমাধ্যমে প্রকাশ করলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। তাই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা গেলেও, ডিএসএলআর ক্যামেরা, ট্রাইপড ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না এই অনুষ্ঠানে।

Post Views: 109

Continue Reading

Previous: বিয়ে থেকে ফেরার পথে চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা গাড়ির, নিহত ৪
Next: জন্মদিনের কেক কিনতে যাওয়ার নাম করে ভাইকে জলে ফেলে চম্পট দিল সৎদাদা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.