Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নজর কাড়ল সিঁথি ভরা ‘সিঁদুর’, কানে’র মঞ্চে আরও একবার তাক লাগালেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য

নজর কাড়ল সিঁথি ভরা ‘সিঁদুর’, কানে’র মঞ্চে আরও একবার তাক লাগালেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য

Online Desk মে 22, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ২০০২ সাল থেকে কানে’র মঞ্চে উপস্থিত থাকেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য। এবার মনে হয়েছিল তিনি বহু বছরের অভ্যাস ভেঙে ফেলবেন অভিনেত্রী কিন্তু হতাশ করেননি ভক্তদের। দীর্ঘ বছর পর ফের শাড়ি পরে কানে’র মঞ্চে ক্যামেরার সামনে ধরা দিলেন ঐশ্বর্য। প্রথম বছর কান উৎসবে শাড়ি পরেছিলেন অভিনেত্রী। ২৩ বছর পরে আবার তাঁকে দেখা গেল শাড়িতে।
দুধ সাদা বেনারসি, গলায় লাল চুনির মালাতে এককথায় অপূর্ব লাগছিল ঐশ্বর্যাকে। তবে এতকিছুর মধ্যেও লাইমলাইট কার্যত কেড়ে নিয়েছে একটি জিনিস। অভিনেত্রীর সিঁথির সিঁদুর। হালে ঐশ্বর্যার ডিভোর্স নিয়ে চর্চায় ছিল সব পেজ থ্রী। প্রতিনিয়তই স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের কাটাছেঁড়া চলতেই থাকে। মাঝে মধ্যে তো সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের কথা ছড়িয়েও পড়ে। তবে অভিষেক-ঐশ্বর্যা বা বচ্চন পরিবারের কেউই এই নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু এবারের কান উৎসবে সামিল হয়ে ঐশ্বর্যা যেন কিছু না বলেও অনেক কথা বলে দিলেন।
‘দ্য হিস্ট্রি অফ সাউন্ড’ ছবির প্রিমিয়ারে এসেছিলেন ঐশ্বর্যা। দেখা যায়, খোলা চুলে এক সিঁথি ভরে চওড়া করে তিনি পরেছিলেন টকটকে লাল সিঁদুর। আপাতদৃষ্টিতে একজন ভারতীয় নারীর সিঁদুর পরা কোনও অস্বাভাবিক বিষয় নয়। তাঁর যে কোনও বিষয়ে নিয়ে চর্চা হবেই। আর মূলত যে সময়ের মধ্যে তিনি এমন লুকে ধরা দিয়েছেন তাতে আলোচনা হতে বাধ্য।
অনেকেই মনে করছেন, ঐশ্বর্যার বিবাহিত জীবনের অশান্তি নিয়ে অহরহ যে আলোচনা চলছে তার কড়া জবাবের ওই সিঁদুর। মুখে কিছু না বলেই নিন্দুকদের চুপ করিয়ে দিয়েছেন নায়িকা। অন্যদিকে আবার কেউ কেউ মনে করছেন, এক ঢিলে দুই পাখি মেরেছেন অভিনেত্রী। তবে কারণ যাই হোক, অভিনেত্রীর এই লুকে ভক্তরা মোহিত হয়ে গেছে।

Post Views: 148

Continue Reading

Previous: সৃজিত মুখার্জির গোপন তথ্য ফাঁস করলেন স্বস্তিকা, বললেন ‘ওঁর অসুস্থ হওয়াই স্বাভাবিক’
Next: ‘কলকাতায় কাজল’, আসন্ন ছবি ‘মা’এর প্রচারে দক্ষিণেশ্বরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.