Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘কলকাতায় কাজল’, আসন্ন ছবি ‘মা’এর প্রচারে দক্ষিণেশ্বরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী

‘কলকাতায় কাজল’, আসন্ন ছবি ‘মা’এর প্রচারে দক্ষিণেশ্বরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী

Online Desk মে 22, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার আসন্ন বলিউড ছবি ‘মা’-র প্রচারে কলকাতায় উপস্থিত জনপ্রিয় অভিনেত্রী কাজল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ছবি একজন মায়ের আত্মত্যাগ, আবেগ ও সংগ্রামের গল্প যা প্রত্যেক দর্শকের মনে গভীর ছাপ ফেলবে। পরিচালক রেবতীর পরিচালনায় ছবিটি আগামী মাসেই মুক্তি পেতে চলেছে। তবে ছবির প্রচারে কলকাতা ভ্রমণ বলিউডে নতুন নয়।
কাজল আরও বললেন, “এই শহরের সঙ্গে আমার অন্য সম্পর্ক আছে। কলকাতাকে আমি খুব ভালবাসি। বারবার আসলেও এই শহরটিকে প্রতিবার নতুন বলেই মনে হয়। তাই আবারও চলে এলাম। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল বহুদিনের, ছবির প্রচারের মাধ্যমেই সেই সুযোগ এসে গেল।
বৃহস্পতিবার সকালে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে নতুন ছবির সাফল্যের জন্য প্রার্থনা করেন। নায়িকাকে এদিন সকালে দেখা গেছে, হালকা গোলাপি শাড়িতে। চুল পনিটেইল স্টাইলে বাঁধা। নতুন এই ছবিতে এক মায়ের ভূমিকায় দেখা যাবে কাজলকে, যিনি জীবনযুদ্ধে নিজের সন্তানের জন্য একের পর এক আত্মত্যাগ করে চলেছেন।
ছবির নির্মাতাদের দাবি, এমন গল্প আজকের বলিউডে খুবই কম। তারা আশাবাদী, এই গল্প দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। সূত্রের খবর, শুধু সাংবাদিক সম্মেলনেই নয়, শহরে আরও একাধিক প্রচারমূলক কর্মসূচিতে থাকবেন কাজল। কলকাতার প্রচার পর্ব শেষ করে তিনি আরও কয়েকটি শহরেও ছবির প্রচারে যাবেন বলে জানা গেছে। জানা গিয়েছে, আপাতত কলকাতাতেই রয়েছেন অভিনেত্রী।

Post Views: 249

Continue Reading

Previous: নজর কাড়ল সিঁথি ভরা ‘সিঁদুর’, কানে’র মঞ্চে আরও একবার তাক লাগালেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য
Next: বুকার পুরস্কারে স্বীকৃতি ভারতীয় লেখিকার, জয় জয়কারে গর্বিত গোটা দেশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.