Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘১৫ দিনে নিজের ওজন কামাতে পারি…’, শরীর নিয়ে কটাক্ষে মুখ খুললেন ঐশ্বর্যা রাই বচ্চন

‘১৫ দিনে নিজের ওজন কামাতে পারি…’, শরীর নিয়ে কটাক্ষে মুখ খুললেন ঐশ্বর্যা রাই বচ্চন

Online Desk মে 23, 2025
aiefif.png

ওঙ্কার ডেস্ক: বয়সের সঙ্গে সঙ্গে মা হওয়ার পর নারীদেহে অনেক ধরনের পরিবর্তন আসে। তা তিনি সাধারণ মহিলা হোন বা বড় পর্দার নায়িকা। আর ওজন বাড়লে অনুরাগীদের নজর তা আসেই। সমাজমাধ্যমে কটাক্ষ করতে পিছ পা হন না অনেকেই। একই কারণে বহু বার কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকেও। আবার হতে হল, যা নিয়ে রীতিমত বিরক্ত ঐশ্বর্যা।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যার লুক তাক লাগিয়েছে সবাইকে। তাও অভিনেত্রীকে তাঁর বাড়তি ওজন নিয়ে অনেক মন্তব্যই শুনতে হয়েছে। গত কয়েক বছরে তাঁকে যে সব অনুষ্ঠানে দেখা গিয়েছে প্রতিটি জায়গাতেই তাঁর সাজপোশাক, চুলের স্টাইল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিনেত্রীর ফোলা গাল দেখে অনেকেরই ধরে নেন, তিনি হয়তো কোনও ধরনের অস্ত্রোপচার করিয়েছেন। কেউ কেউ আবার লেখেন, ‘নিজের চুলের কায়দা এ বার পরিবর্তন করার চেষ্টা করুন।’ আবার এক জন লেখেন, “মুখ এত ফুলে গিয়েছে, দেখতে আর ভাল লাগছে না।” এত কটাক্ষ, নেতিবাচক মন্তব্য শুনে বিরক্ত ঐশ্বর্যা।
ধৈর্যের বাধ ভেঙেছে তাঁর। ঐশ্বর্যা বলেন, “আমি মোটা হয়েছি তো আপনাদের কী সমস্যা হয়েছে? আমার চেহারা নিয়ে আপনাদের এত আগ্রহ কীসের?” অভিনেত্রীর স্পষ্ট জবাব, এই মুহূর্তে তিনি নিজের মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বেশি ভাবছেন। নিজের ওজন নিয়ে তিনি চিন্তিত নন। ঐশ্বর্যা বলেন, “চাইলেই ১৫ দিনে নিজের ওজন কামাতে পারি। কিন্তু আমার কোনও অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই ভাল আছি। সুতরাং আমার চেহারা নিয়ে কে কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না।” এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর শাড়ির লুক রীতিমতো ভাইরাল সর্বত্র।

Post Views: 240

Continue Reading

Previous: সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রের বিশ্বব্যাপী প্রতিনিধিদল জাপানে, দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next: কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হল ভাইজানের গ্যালাক্সি, বাড়িতে প্রবেশ করতে হলে দেখাতে হবে পরিচয়পত্র

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.