Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ফের হৃত্বিক রোশনের ডল্লাসের ‘রঙ্গোৎসব’ ঘিরে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া

ফের হৃত্বিক রোশনের ডল্লাসের ‘রঙ্গোৎসব’ ঘিরে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া

Online Desk এপ্রিল 30, 2025
WhatsApp-Image-2025-04-30-at-11.25.53.jpeg

ওঙ্কার ডেস্ক: দিনকয়েক আগে ডল্লাসের রঙ্গোউৎসব ঘিরে বলি অভিনেতা হৃত্বিক রোশনকে নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। ডল্লাসের সেই অনুষ্ঠানে মাত্র ৩০ মিনিটের জন্য মঞ্চে দেখা দিয়ে সমালোচনার মুখে পড়েন অভিনেতা। অভিযোগ ছিল, দেড় লাখের টিকিট কিনেও উদ্যোক্তাদের প্রতিশ্রুতিমাফিক হৃতিকের কাছে ঘেঁষতে পারেননি দর্শক-অনুরাগীরা! তার জন্য অবশ্য ডল্লাসের ‘রঙ্গোৎসব’ অনুষ্ঠানের আয়োজকদের দর্শকদের প্রশ্নের মুখে পড়তে হয়। এবার পহেলগাঁও আবহে সেই শো নিয়েই একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।
কানেরিয়ার অভিযোগ, হৃতিক যে অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে উগ্রপন্থী এবং খালিস্তানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যাদের ভারত সরকার আগেই ‘ব্ল্যাক লিস্টেড’ করে দিয়েছে। ক্রিকেটারের দাবি, ওই অনুষ্ঠান চলাকালীন ওখানে গোমাংসের পদ দিয়ে পার্টির আয়োজনও হয়েছিল। শুধু তাই নয়, হিন্দু দেবদেবীদের প্রকাশ্যেই অসম্মান করা হয়েছে, ইতিমধ্যেই যা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সেখানকার হিন্দু সম্প্রদায়ের একাংশ। এক্স হ্যান্ডেলে কানেরিয়া লেখেন, ভারত সরকার কর্তৃক তালিকাভুক্ত হওয়া খালিস্তানিদের সঙ্গে অনুষ্ঠান করেছেন হৃতিক রোশন। এছাড়াও গোমাংস খাওয়া এবং হিন্দু দেবতাদের অপমানের অভিযোগও এনেছেন বলিউড সুপারস্টারের শোয়ের উদ্যোক্তাদের বিরুদ্ধে। প্রসঙ্গত, আগামী মাসেই এই সংস্থার সঙ্গে শানের একটি অনুষ্ঠান রয়েছে, সেকথা উল্লেখ করে গায়ককে নিয়েও প্রশ্ন করেন দানিশ কানেরিয়া।

উল্লেখ্য, হৃতিকের শো ঘিরে এই একই অভিযোগ তুলেছিলেন কলমচি বিবেক বনসাল। হিউস্টনের ‘রঙ্গোৎসব’ অনুষ্ঠানের নানা মুহূর্ত এক্স হ্যান্ডেলে শেয়ার করে তিনিও প্রশ্ন করেছিলেন এবং তারপরেই বনসালের পোস্ট ঘুরে নেটপাড়াজুড়ে বিতর্কের ঝড় শুরু হয়। এবার পহেলগাঁও আবহে যখন পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতবাসী রাগে ফুঁসছে , তখন দানিশের এমন অভিযোগ নিয়ে আবারও তোলপাড় নেটপাড়া।

Post Views: 214

Continue Reading

Previous: বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু ১৪ জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ক্ষতিপূরণের ঘোষণা মোদীর
Next: কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.