Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক পবনদীপ রাজন, কেমন আছেন তিনি?

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক পবনদীপ রাজন, কেমন আছেন তিনি?

Online Desk মে 6, 2025
images-7-1.jpeg

ওঙ্কার ডেস্ক: গায়ক পবনদীপ রাজন আশঙ্কামুক্ত। মঙ্গলবার তাঁর সহযোগী দল গায়কের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। খবর, আইসিইউতে রাখা হয়েছে গায়ককে। বর্তমানে আগের তুলনায় ভাল আছেন তিনি। সারা শরীরের হাড় ভেঙেছে তাঁর। এ ছাড়াও শরীরজুড়ে রয়েছে আঘাত। টানা ছ’ঘণ্টা অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। কিছু হাড় জোড়া লাগিয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, দিল্লির প্রথম সারির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।
সোমবার ভোর ৩:৪০ মিনিটে উত্তর প্রদেশের মোরাদাবাদের কাছে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পবনদীপ। আহমেদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি বিমান ধরতে যাচ্ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রণ হারায় তাঁর গাড়ি। ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। চালক-সহ দুই যাত্রীই গুরুতর আহত হন।
বিবৃতিতে পবনদীপের সহযোগী দল আরও জানিয়েছে, একাধিক হাড় ভাঙায় অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে গায়ককে। সন্ধ্যা সাতটা থেকে টানা অস্ত্রোপচারের চলে। তার পর একটু কম হয় সেই যন্ত্রণা। আপাতত আইসিইউ-তে থাকবেন গায়ক। দিন চারেক পরে শারীরিক অবস্থার উন্নতি হলে বাকি ফ্র্যাকচার এবং আঘাতের জন্য অস্ত্রোপচার করা হবে।

Post Views: 111

Continue Reading

Previous: সব্যসাচী মুখোপাধ্যায়ের জাদুতে মেট গলার থিমে সেজে আরও একবার তাক লাগলেন বলিউড বাদশা
Next: জম্মুকাশ্মীরে অস্ত্র, বিস্ফোরক-সহ দুই সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.