Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘যারা ঘৃণার বীজ পুঁতছে, তাদের আটকানো প্রয়োজন’ কন্নড় বিতর্কে মুখ খুললেন সোনু নিগম

‘যারা ঘৃণার বীজ পুঁতছে, তাদের আটকানো প্রয়োজন’ কন্নড় বিতর্কে মুখ খুললেন সোনু নিগম

Online Desk মে 4, 2025
images-12-1.jpeg

ওঙ্কার ডেস্ক: বলিউডে বিতর্ক যেন পিছু ছাড়তে চায় না। এবার কন্নড় বিতর্কে ক্রমশ কোণঠাসা করার চেষ্টা চলছে সোনু নিগমকে। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআরও দায়ের করা হয়েছে। এই আবহে এবার মুখ খুলে নিজের বক্তব্য প্রকাশ করলেন সোনু।
সোশাল মিডিয়ায় শনিবার সন্ধেয় একটি ভিডিও শেয়ার করেন গায়ক। তার ক্যাপশনে লিখেছেন, ‘জাস্ট লাভ’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘শুধু ভালোবাসা’। ভিডিও বার্তায় গায়ককে বলতে শোনা গিয়েছে, “আমি যখন প্রথম গান গাইতে শুরু করি তখনই জনা পাঁচেক ছাত্র কন্নড় গান গাওয়ার জন্য কার্যত হুমকি দিতে থাকে। দর্শকাসনে থাকা অনেকেই তাদের বারণ করার চেষ্টা করছিল। আমি কন্নড়দের ভালোবাসি। তাঁরা সত্যিই খুব সুন্দর। সুতরাং দয়া করে সকলকে মিশিয়ে ফেলবেন না। শুধুমাত্র চার-পাঁচজন ছেলের প্রতি আমি রেগে গিয়েছিলাম। সর্বত্র এমন লোকজন থাকে।” তিনি আরও বলেন, “দর্শক হিসাবে তাদের আমাকে হুমকি দেওয়ার কোনও অধিকার নেই। আমার কন্নড় গানে প্রায় ঘণ্টাখানেকের একটি অ্যালবাম আছে। ভালোবাসার দুনিয়ায় যারা ঘৃণার বীজ পুঁতছে, তাদের আটকানো প্রয়োজন। নইলে একদিন বিষবৃক্ষ কাটতে হবে।”
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বেঙ্গালুরুতে পারফর্ম করতে গিয়েছিলেন সোনু। সেখানেই কয়েক ছাত্র তাঁকে কন্নড় ভাষায় গান গাইতে বলে রীতিমতো দুর্ব্যবহার করে। দর্শকাসন থেকে আচমকা উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, কন্নড় ভাষায় গান করুন। প্রসঙ্গত, জল গড়ায় বহুদূর। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল। সমালোচনার ঝড় বয়ে যায় গায়ককে নিয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সংশ্লিষ্ট ইস্যুতে ‘উসকানিমূলক মন্তব্যে’র অভিযোগে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আর তারপরই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন গায়ক।

Post Views: 200

Continue Reading

Previous: জম্মু-কাশ্মীর থেকেই কি পাকিস্তানকে প্রত্যাঘাত ?
Next: গাজায় মানবিক সহায়তা বহনকারী জাহাজে ড্রোন হানা ইজরায়েলের

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.