Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মা আমার ভাইব্রেটর চাইবে! রণবীরের পর ফের অশ্লীল মন্তব্যের বিতর্কে কমেডিয়ান স্বাতী সচদেবা

মা আমার ভাইব্রেটর চাইবে! রণবীরের পর ফের অশ্লীল মন্তব্যের বিতর্কে কমেডিয়ান স্বাতী সচদেবা

Online Desk মার্চ 30, 2025
FotoJet-20.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে রণবীর এলাহাবাদিয়ার অশ্লীল মন্তব্য নিয়ে। সেই মামলা গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। ঠিক সেই আবহেই বেফাঁস মন্তব্য করে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগ উঠল আরেক কৌতুকশিল্পী স্বাতী সচদেবা।
বেশি দিন হয়নি সেই ঘটনার! এখনও তার রেশ বজায় রয়েছে। এবার মহিলা কমেডিয়ান স্বাতী সচদেবার এক যৌনগন্ধী মন্তব্য করেছেন এবং তাও মাকে নিয়ে। স্বাভাবিকভাবেই নবীন প্রজন্মের নৈতিক বোধ নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি এক স্ট্যান্ড-আপ কমেডি শোয়ে স্বাতীকে তাঁর মায়ের সম্পর্কে বলতে শোনা যায়, “সম্প্রতি এক দুর্ঘটনা ঘটে আমার সঙ্গে! আমার মা একদিন আমার সঙ্গে খুব বন্ধুত্বসুলভ আচরণ করছিলেন। যদিও তা কোনওদিনই করেন না। আমার ভাইব্রেটর মায়ের হাতে পড়ে গিয়েছিল। তিনি এসে বললেন, আমি তো তোমার বন্ধু। আমি ভাবলাম, এবার নিশ্চিত আমার ভাইব্রেটর-টা চাইবেন। মা ইনিয়ে বিনিয়ে প্রথমে সেটাকে ‘গ্যাজেট’ বললেন। তার পরে বললেন এটা তো খেলনা। তো উত্তরে আমি মাকে বললাম যে-এটা তো বাবার। মা তৎক্ষণাৎ বলেন- বোকার মতো কথা বোলো না। তখনই মা আমার কাছে ভাইব্রেটর চেয়ে বসেন।” স্বাতী সচদেবার এমন কুৎসিত রসিকতায় ফের শোরগোল নেটপাড়ায়। প্রশ্ন উঠেছে একাধিক, ‘ভারতের নবীন প্রজন্মের মূল্যবোধ কোথায়! মা-বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করতে বিন্দুমাত্র চিন্তা করেনা।’ আবার কারও প্রশ্ন, ‘সময় রায়না আর রণবীর এলাহাবাদিয়াকে নিয়ে তো অনেক শোরগোল পড়ে গেল, আইনি জটিলতা হল, মেয়ে বলে স্বাতী ছাড় পাবেন? এবার এরও তদন্ত হোক?’ কারও কটাক্ষ, ‘কৌতুকের নামে চটুল কথা বলে নোংরামি করা বন্ধ হোক এবার।’
একের পর এক কৌতুকশিল্পী আইনি বিপাকে। মহাকুম্ভ নিয়ে রসিকতা করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতী সিং। সম্প্রতি রিয়ালিটি শোয়ে হোলি ছাপড়িদের বলে আইনি বিপাকে পড়তে হয়েছে ফারহা খানকে। ‘হপ্তা ওয়াসুলি’ কমেডি শোয়ে সদ্য বিতর্কে জড়িয়েছিলেন মুনাওয়ার ফারুকী। এবার এলাহাবাদিয়ার মতোই মা-বাবাকে নিয়ে কুৎসিত যৌনগন্ধী রসিকতা করে বিতর্কে জড়ালেন স্বাতী সচদেবা।

Post Views: 161

Continue Reading

Previous: মায়ানমার ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৬০০ ছাড়াল, সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা জান্তা বিরোধীদের
Next: ৮০০ টাকা ফি বকেয়া থাকায় পরীক্ষায় বসতে দিল না স্কুল, আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.