Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলা সিনেমায় নতুন অধ্যায় গড়তে চলেছে দেশু-৭, ১০ মাস আগে শুরু হল ছবির টিকিট বুকিং

বাংলা সিনেমায় নতুন অধ্যায় গড়তে চলেছে দেশু-৭, ১০ মাস আগে শুরু হল ছবির টিকিট বুকিং

Online Desk জানুয়ারি 19, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: দেশু-৭, টানা ১২ বছর পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। ছবি ঘোষণার পর থেকেই অপেক্ষায় ছিলেন জুটির অনুরাগীরা। ছবি ঘিরে ক্রমেই বাড়ছিল চর্চা। কথা মত ১৯ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় লাইভে এলেন জুটি। আর সেখানে খোলসা করলেন তাঁদের ঝুলিতে রয়েছে কোন ধামাকা। বাংলা সিনেমায় প্রথম ১০ মাস আগে শুরু হল টিকিট বুকিং। লাইভেই জানালেন প্রথম শো-এর টিকিট বুকিং শুরুর কথা।
তবে দেশু-৭-এর ছবির নাম এখনও স্থির হয়নি। কাস্ট নিয়েও চলছে জল্পনা। গোল্ড টিকিটের ২০০০ আসন। বিশেষ এই দর্শকেরাই গোল্ড টিকিটের অগ্রাধিকারী, তারাই এই মাসের ২৮-২৯ তারিখে নির্দিষ্ট সিনেমাহল থেকে এই হাতে পাবেন। প্রথম শো ১৬ অক্টোবর সকাল সাড়ে সাতটায়। এই টিকিটে থাকছে দেব-শুভশ্রীর অটোগ্রাফও। ২০২৬ সালে একাধিক বড় ছবির মুক্তি রয়েছে টলিপাড়ার ঝুলিতে। তবে দেশু-৭-কে এক পা এগিয়ে রাখছেন তাঁরা। জুটির এই কামব্যাক অনুরাগীদের কাছে বর্তমানে সেলিব্রেশন।
সকলেরই আশা ছিল কবে আবার বড় পর্দায় ফিরবে সেই প্রিয় জুটি। কথা হচ্ছে টলিউডের দুই জনপ্রিয় তারকা দেব-শুভশ্রী। প্রায় ১০ বছর পর ২০২৫’এ সকল অনুরাগীদের আশা পূরণ করেছিল এই জুটি। বড় পর্দায় মুক্তি পেয়েছিল ধূমকেতু। এক মঞ্চে ধরা দিয়েছিল ‘দেশু’। আগেই জানা গিয়েছিল চলতি বছর পুজোতেই মুক্তি পাবে তাঁদের ছবি। প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে বড়পর্দায় পছন্দের জুটির ছবি। তবে আর কোনও খবর এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। সমাজমাধ্যমে এই খবরই শেয়ার করেছিলেন শুভশ্রী ও দেব দুজনেই। বাংলা ছবির দুনিয়ায় একেবারেই এ এক মোড় ঘোরানো সিদ্ধান্ত। তবে চাপে পড়তে পারে ২০২৬-এর পুজোর বাকি ছবিগুলিতে তা বলাই বাহুল্য। কানাঘুষো, প্রেম-রোম্যান্স, অ্যাকশনে জমবে দেব-শুভশ্রীর পুজোর সিনেমা।
দেশু জুটির দিকে ফিরে তাকালে মনে পড়ে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁদের শেষ ছবি ‘ধূমকেতু’। মাঝে দীর্ঘ সময় পেরলেও টলিউডের এই প্রাক্তন জুটিকে পর্দার দেখার জন্য সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ছেদ পড়েনি! অনুরাগীদের আবদারে ফের আরও একবার ক্যামেরার সামনে কাছাকাছি আসছেন দেব-শুভশ্রী।

Post Views: 102

Continue Reading

Previous: ডাক্তারকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে ফেলে ১০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার পাঞ্জাবের এক ব্যক্তি
Next: বৃদ্ধা মহিলাকে গলা কেটে খুন, আটক মৃতার বাড়ির আয়া

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.