Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বক্স অফিসে ‘ধূমকেতু’ রেকর্ড গড়েছে, তিন দিনে ৭ কোটি আয় ছবির

বক্স অফিসে ‘ধূমকেতু’ রেকর্ড গড়েছে, তিন দিনে ৭ কোটি আয় ছবির

Online Desk আগস্ট 18, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: ‘ধূমকেতু’ ছবির জন্য উচ্ছ্বাস একটা গোটা প্রজন্মের। পাশাপাশি এই উত্তেজনায় কাবু বাংলা ছবির দর্শকও। এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। রবিবার সারা শহর জুড়ে বিভিন্ন সিনেমাহলে ব্যাপক সাফল্য পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’। এই দিনটিকে উৎসবের দিনের সঙ্গে তুলনা করলেন সুপারস্টার দেব ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
তৃতীয় দিনে এই ছবির বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ১.৮৭ কোটি টাকায়। শুধু তাই নয় এই বক্স অফিস কালেকশনের সঙ্গে সঙ্গেই সবমিলিয়ে ৭কোটির ঘরে প্রবেশ করল ‘ধূমকেতু’। একইসঙ্গে ৩৫০টি সিনেমাহলে এই ছবির শো হাউসফুল। এ শুধু ছবির টিমের জন্য নয় বরং বাংলা চলচ্চিত্র জগতের জন্যও এক স্বস্তির খবর। ছবির এমন সাফল্যে দর্শককে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন সুপারস্টার দেব। ক্যাপশনে লেখেন, ‘বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, ওপেনিং ইনিংসেই বাংলার বক্স অফিসে বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছিল ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ৩.০২ কোটি টাকার ব্যবসা ও মাত্র তিন দিনেই ৭ কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’।

Post Views: 201

Continue Reading

Previous: সৃজিত মুখার্জী ফিরছেন ‘ফেলুদা’ নিয়ে, কবে কোথায় জানেন?
Next: ভারত-পাক সংঘর্ষবিরতির দিকে কড়া নজর আমেরিকার, দাবি মার্কিন বিদেশসচিব রুবিয়োর

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.