Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ”ধূমকেতু’ উদযাপন শুরু……মিস করবেন না’, ধূমকেতু’র টিমকে শুভেচ্ছা বার্তা রাজের, মুখে কুলুপ রুক্মিণীর

”ধূমকেতু’ উদযাপন শুরু……মিস করবেন না’, ধূমকেতু’র টিমকে শুভেচ্ছা বার্তা রাজের, মুখে কুলুপ রুক্মিণীর

Online Desk আগস্ট 14, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: অবশেষে উপস্থিত সেই দিন, ১৪ আগস্ট। ৯বছর পর মুক্তি পেল ‘ধূমকেতু’। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ইতিমধ্যেই সাফল্য রচনা করেছে বক্স অফিসে। ভোররাত থেকে প্রেক্ষাগৃহে মানুষের ভিড়। প্রিয় জুটির প্রত্যাবর্তনের উদযাপন।
তবে বৃহস্পতি-সকালে একটি পোস্ট করেন রাজ চক্রবর্তী। স্ত্রী শুভশ্রী এবং ছবির গোটা টিমকে শুভেচ্ছে জানিয়ে লেখেন, ‘এত বছরের প্রতীক্ষা শেষ। ‘ধূমকেতু’ উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মত। দেব-শুভশ্রী,কৌশিক গাঙ্গুলীসহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় ধূমকেতু মিস করবেন না যেন!’
দেবের সঙ্গে শুভশ্রীর সমীকরণ সকলেরই জানা। পুরনো অতীতকে পিছনে ফেলে ছবির স্বার্থে জুটি বেঁধে প্রচার করেছেন নায়ক-নায়িকা। যাবতীয় চর্চা-বিতর্ক উড়িয়ে স্ত্রীর পাশে থেকেছেন রাজ। প্রায় এক দশকের অপেক্ষার পর যখন সেই ছবি মুক্তি পেল, নায়িকার মতোই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর স্বামী। অন্যদিকে, ‘ধূমকেতু’র মুক্তির দীর্ঘ অপেক্ষায় দেবের পাশে ছিলেন প্রেমিকা রুক্মিণী মৈত্র। একাধিক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন নায়িকা। কিন্তু ছবিমুক্তির দিনই মুখে কুলুপ অভিনেত্রীর, তাঁর নীরবতা যেন বড়ই তীব্র। নেটমাধ্যমে একেবারে চুপ তিনি। দেব যদিও ছবির প্রচারে নৈহাটির বড়মার কাছে গিয়ে পরিবারের সঙ্গেই পুজো দিয়েছেন প্রেমিকার নামেও। তবু যেন নায়কের জীবনের এত গুরুত্বপূর্ণ একটি দিনে নৈঃশব্দকেই আঁকড়ালেন তাঁর মনের মানুষটি।
সম্প্রতি দাদুকে হারিয়েছেন রুক্মিণী। কাছের মানুষের প্রয়াণে মানসিক ভাবে বিধ্বস্ত তিনি এবং তাঁর পরিবার। রুক্মিণীর জীবনের অনেকটা জুড়ে ছিলেন তাঁর দাদু। তিনি জানান, “সদ্য দাদুকে হারিয়েছি। আমি এবং আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি।”
কিন্তু ‘ধূমকেতু’ প্রথম দিনেই ম্যাজিক দেখিয়েছে। ইতিমধ্যেই ছবির একাধিক শো হাউজফুল। দর্শকের ভালবাসায় আপ্লুত দেব ও তাঁর টিম। ধন্যবাদ জানাতে ভোলেননি নায়ক। একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘এ তো সবে শুরু! পিকচার আভি বাকি হ্যায়।’

Post Views: 280

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, মৃত্যু ১২ জনের
Next: সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লির রাস্তায় থাকবে না পথ কুকুর; তাদের নতুন বাসস্থান কোথায়

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.