Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ধুরন্ধর’এর ঝড় বক্সঅফিসে, মধ্যপ্রাচ্যের ৬টি দেশে ছবি বাতিলের সিদ্ধান্ত

‘ধুরন্ধর’এর ঝড় বক্সঅফিসে, মধ্যপ্রাচ্যের ৬টি দেশে ছবি বাতিলের সিদ্ধান্ত

Online Desk ডিসেম্বর 12, 2025
df.png

ওঙ্কার ডেস্ক: গোটা দেশ বর্তমানে ‘ধুরন্ধর’ নিয়ে ঝড় বক্সঅফিসে। ২৫’সালের বক্স অফিস নম্বরেও অনেকটা এগিয়ে আদিত্য ধর পরিচালিত সিনেমা। ইতিমধ্যেই জাতীয় স্তরে ২০০ কোটির ব্যবসা করে ফেলেছে, আর আন্তর্জাতিক স্তরে ৩০০ কোটির কাছাকাছি পৌঁছেছে ‘ধুরন্ধর’। এই ছবি বলিউডের জন্য যে নিঃসন্দেহে নতুন মাইলস্টোন, তা বলাই বাহুল্য। কিন্তু এমন সাফল্যের পরেও মধ্যপ্রাচ্যে মুক্তি পেল না ‘ধুরন্ধর’।
আইনি জটিলতা, বিতর্ক থাকা সত্ত্বেও গত ৫ ডিসেম্বর, দেশজুড়ে পাঁচ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে রণবীর সিং, অক্ষয় খান্না অভিনীত সিনেমা। ছবিতে পাকিস্তানের প্রাচীন শহর লিয়ারির গ্যাংস্টারদের বাড়বাড়ন্ত এবং এক ভারতীয় গুপ্তচরের সেই গোষ্ঠীগুলিকে নিকেশ করার কাহিনি তুলে ধরেছেন পরিচালক আদিত্য ধর। কিন্তু খবর পাকিস্তান বিরোধী প্রেক্ষাপট থাকায় মধ্যপ্রাচ্যের কোনও দেশ এই সিনেমা রিলিজ করতে নারাজ। আর সেই প্রেক্ষিতেই একাধিক দেশে মুক্তি পায়নি ‘ধুরন্ধুর’। অ্যান্টি-পাকিস্তান বার্তা দিয়েছে নাকি ‘ধুরন্ধর’, তাই মধ্যপ্রাচ্যের ৬টি দেশে নিষিদ্ধ করে দেওয়া হয় এই ছবিকে। জানা গিয়েছে, ছবির নির্মাতারা মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিটি দেশ থেকেই সেই আবেদন বাতিল করা হয়।
উল্লেখ্য, এই মুহূর্তে নেটভুবন দাপিয়ে বেড়াচ্ছে অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্স। ছবির একাধিক দৃশ্যেও মধ্যপ্রাচ্যের লোকেশন দেখানো হয়েছে। সেই সিনেমাতে পাকিস্তান এবং বালোচিস্তানে ‘ধুরন্ধুর’-এর গান নিয়ে তুমুল চর্চা বর্তমানে। অতীতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ‘স্কাই ফোর্স’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘টাইগার ৩’, এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিগুলিও বাদের তালিকায় গিয়েছে।

Post Views: 130

Continue Reading

Previous: অগ্নিকাণ্ডের পর চাঞ্চল্যকর তথ্য ! নাইট ক্লাবে মহিলাদের উপর নির্যাতন ও অশালীন আচরণের অভিযোগ লুথ্রাদের বিরুদ্ধে
Next: ট্রাম্পের নয়া C5 সুপার ক্লাব ! ভারত সহ ৫ শক্তিধর দেশের জোট গঠনের জল্পনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.