Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • টানা ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার….., কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?

টানা ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার….., কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?

Online Desk জুন 4, 2025
ggsfdg.png

ওঙ্কার ডেস্ক: অভিনেত্রী দীপিকা কক্করের যকৃতের বাঁ দিকে যে টিউমারটি ধরা পড়েছিল, তা যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে হবে বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। সেটির আকার ছিল টেনিস বলের সাইজের। কিন্তু অস্ত্রোপচারে দেরি হচ্ছিল। চিকিৎসকেরা তখনও তেমন কিছুই করে উঠতে পারেননি। কারণ, তখনও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন ছিল। সেগুলি শেষ না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার করতে পারছিলেন না চিকিৎসকেরা। পাশাপাশি, চিন্তার বিষয় ছিল ওই টিউমারে বাসা বেঁধেছে ক্যানসারের জীবাণু। মঙ্গলবার অস্ত্রোপচার হবে জানিয়েছিলেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম। উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগীরা। অবশেষে নির্দিষ্ট দিনেই অস্ত্রোপচার হয়েছে, ১৪ ঘণ্টা ধরে।
শোয়েব জানান, ১৪ ঘণ্টা অপারেশন টেবিলে ছিলেন দীপিকা, লম্বা সময় ধরে চলেছে অস্ত্রোপচার। এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন অভিনেত্রী। শোয়েবের কথায়, ‘‘ দুঃখিত, মঙ্গলবার রাতে আমি আপনাদের দীপিকার খবর দিতে পারিনি, দীর্ঘক্ষণ ধরে অস্ত্রোপচার হয়েছে। ১৪ ঘণ্টা ধরে ওটি-তে ছিল। কিন্তু আল্লার কৃপায় সব কিছু ঠিক আছে। দীপিকা বর্তমানে আইসিইউয়ে আছে। ব্যথা আছে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য, আমি কৃতজ্ঞ। দীপিকা আইসিইউ থেকে বেরিয়ে এলে আমি আপনাদের সবাইকে ওর স্বাস্থ্যের খবর জানাব। আবারও ধন্যবাদ। ওর জন্য প্রার্থনা করতে থাকুন।’’

Post Views: 175

Continue Reading

Previous: ভারত সম্পর্কে আপত্তিকর মন্তব্য ! কর্নেল সোফিয়ার উল্লেখ দিয়ে বিলাওয়াল ভুট্টোর মুখ বন্ধ করে দিলেন সাংবাদিক
Next: সিকিমের ধসে চাপা পড়ে মৃত যুবকের শেষকৃত্য সম্পন্ন হল ডামডিম চা বাগানে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.