ওঙ্কার ডেস্ক: ছোট পর্দার পরিচিত মুখ দিব্যাণী মণ্ডল। কলকাতার মেয়ে নন দিব্যাণী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতে অভিনযাত্রার শুরু তাঁর। প্রথমে জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে নজরে এসেছিলেন দিব্যাণী। তারপরেই ধারাবাহিকে সুযোগ পায় সে। ‘ফুলকি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে প্রথমেই সুযোগ হয় তাঁর। বর্তমানে টলিপাড়ায় বেশ পরিচিত মুখ দিব্যাণী। প্রায় ২বছর ধরে চলা ধারাবাহিক ইতিমধ্যেই শেষ হয়েছে। অন্যদিকে, ছোট পর্দা ছাড়িয়ে বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছে নায়িকা। যে সে পরিচালক নয় সোজা সৃজিত মুখার্জীর ছবিতে এবার কাজ করবে সে। মাত্র দু’দিন শেষ হয়েছে ‘ফুলকি’র শুটিং। ধারাবাহিকের শুটিং চলাকালীনই এই গুঞ্জন তৈরি হয়েছিল। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছাড়াও কানাঘুষো তাঁর ঝুলিতে একের পর এক বড়পর্দার কাজ যোগ হচ্ছে।
আর এই খবরের পরই তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে তবে কি ছোট পর্দায় আর ফিরবে না দিব্যাণী? অনেকদিন একটানা ধারাবাহিকের শুটিংয়ের পর বর্তমানে ছুটি পেয়েছে দিব্যাণী। তাই আপাতত ছুটি কাটাতেই ব্যস্ত অভিনেত্রী। নিজের মতো করে সময় কাটাচ্ছে। ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করছেন। আর ব্যস্ত রয়েছে প্রথম ছবির প্রস্তুতি নিয়ে। ধারাবাহিক ছাড়ার প্রসঙ্গে শোনা গিয়েছে, দিব্যাণী আপাতত ছবি নিয়েই ব্যস্ত, তবে ধারাবাহিকে এখনই দেখা যাবে না, কিন্তু ছোট পর্দা ছেড়ে দেওয়ার প্রসঙ্গ একেবারেই ঠিক নয়। আরও কাজের সুযোগ আসায় খুব শীঘ্রই হয়তো অভিনেত্রীকে দেখা যাবে না, কিন্তু একেবারে যে ধারাবাহিক ছেড়ে দেবে তা নয়। ইঙ্গিত দিয়েছে আগামী বছরের শেষে দেখা যেতে পারে তাঁকে। তবে অবশ্যই ফিরে আসবে দিব্যাণী।” আগামী দিনে তাঁকে নতুন ভাবে দেখার অপেক্ষায় তাঁর দর্শকেরা।
