Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ক্যাব চালকের সঙ্গে বিতর্কে জরিয়ে চর্চায় সুদীপা চ্যাটার্জী, ঘটনাটি কি ঘটেছিল?

ক্যাব চালকের সঙ্গে বিতর্কে জরিয়ে চর্চায় সুদীপা চ্যাটার্জী, ঘটনাটি কি ঘটেছিল?

Online Desk ডিসেম্বর 2, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: ক্যাব চালকের সঙ্গে বিতর্কে জড়ালেন টলিপাড়ার পরিচিত মুখ সুদীপা চ্যাটার্জী। সমাজমাধ্যমে করলেন বিস্ফোরক অভিযোগ। বালিগঞ্জ থেকে নিউটাউনে দাদার বাড়ি যাচ্ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। মাঝপথেই ভয়ানক ঘটনা। তাঁর সঙ্গে ছিল ছেলে আদিদেব। তবে এদিন বাড়ির গাড়ি নয়, ‘অ্যাপ ক্যাব’ যাচ্ছিলেন তাঁরা। কিন্তু মাঝ পথেই বিপত্তি। মাঝরাস্তায় গাড়ির চালকের সঙ্গে বচসা পৌছয় মারপিট পর্যন্ত।
সুদীপা সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, জানিয়েছেন, বাড়ির গাড়ি না থাকায় ওই দিন ‘অ্যাপ ক্যাব’ চড়ে দাদার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। বন্ডেল রো়ড থেকে গাড়িতে উঠেছিলেন ছেলেকে নিয়ে। মাঝপথে দোকানে মিষ্টি কেনার কথা ছিল। ওই ভিডিওতে সুদীপাকে বলতে শোনা যায়, “বলেছিলাম পাঁচ মিনিট মিষ্টির দোকানে দাঁড় করাতে। তখনই চালক বলেন আরও একটা স্টপ যোগ করতে। কিন্তু দু’মিনিটের জন্য আমি সেটা করব কেন? তাও বলেছিলাম আমি জানি না কী করে করতে হয়, আপনি করে দিন। সেই থেকে তর্ক-বিতর্কের শুরু। ঘটনার জল গড়ায় মারপিট পর্যন্ত। এই পরিস্থিতিতে খুবই ভয় পেয়েছে আদিদেব, সেই ছবিও দেখা গিয়েছে ভিডিওতে। এই খবর ছড়িয়ে পড়তে সমাজমাধ্যমে নানাজনে নানান মন্তব্য করেছেন।

Post Views: 108

Continue Reading

Previous: বড় পর্দায় যোগ দিতেই ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অভিনেত্রী দিব্যাণী মণ্ডল
Next: রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ব্যাপক তোলপাড় ! প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার ৮

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.