Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ব্যাপক তোলপাড় ! প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার ৮

রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ব্যাপক তোলপাড় ! প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার ৮

Online Desk ডিসেম্বর 2, 2025
Const.jpg

নিজস্ব প্রতিনিধি, বীরভূম : শিক্ষক নিয়োগে দুর্নীতির রেশ কাটেনি। এর মধ্যে যুক্ত হল রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় জালিয়াতি নিয়ে ব্যাপক তোলপাড়। রবিবারের ওই পরীক্ষায় নকল প্রশ্নপত্র বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন পুলিশেরই এক কনস্টেবল।

কাঞ্চন মেটে নামে বীরভূমের ওই যুবক কলকাতা পুলিশের পূর্ব যাদবপুর ট্র্যাফিক গার্ডে কর্মরত ছিলেন। তাঁকে গ্রেফতার করেছে দিঘা থানার পুলিশ। এই নিয়ে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় আটজন গ্রেফতার হল।

সোমবার কাঞ্চনকে কাঁথি মহকুমা আদালত সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ধৃত বাকি সাতজনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজ, মঙ্গলবার। পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরায় জানা গিয়েছে, কলকাতা থেকে প্রশ্ন এবং উত্তরপত্র এনেছিল দুই যুবক। চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়েছিল তিনজন। আর সমন্বয় রাখত দু’জন। ইতিমধ্যে একটি প্রশ্ন উদ্ধারও হয়েছে। তবে মূল প্রশ্নপত্রের সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায়নি বলে দাবি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিসিপ্লিন অ্যান্ড ট্রেনিং) আবুনূর হোসেন বলেন, “রবিবার ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।”

কাঞ্চন নানুরের উচকরণ অঞ্চলের গোপডিহির বাসিন্দা। এলাকাবাসীদের অভিযোগ,কাঞ্চন নানুরের উচকরণ অঞ্চলে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা লেনদেনের অভিযোগ তাঁর বিরুদ্ধে আগেও উঠেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁস চক্রের মাথা কাঞ্চন। একটি প্রশ্নপত্র কলকাতা থেকে ছাপিয়ে সিভিকের মাধ্যমে দিঘায় পাঠিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, পরীক্ষার্থীদের আস্থা অর্জনে ধৃতেরা নিজেদের এক জনকে বড় পুলিশ কর্তা, এক জনকে আইনজীবী সাজিয়েছিল।

Post Views: 112

Continue Reading

Previous: ক্যাব চালকের সঙ্গে বিতর্কে জরিয়ে চর্চায় সুদীপা চ্যাটার্জী, ঘটনাটি কি ঘটেছিল?
Next: শ্রীলঙ্কায় বন্যা ত্রাণ পৌঁছতে পাকিস্তানি বিমানের ওভারফ্লাইট অনুমতি দ্রুত মঞ্জুর করল ভারত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.