Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তুরস্ক পাকিস্থানকে সাহায্যের হাত বাড়াতেই, বলি-টলি তারকাদের বড় সিদ্ধান্ত

তুরস্ক পাকিস্থানকে সাহায্যের হাত বাড়াতেই, বলি-টলি তারকাদের বড় সিদ্ধান্ত

Online Desk মে 14, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: পেহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান যুদ্ধে তুরস্ক পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের সঙ্গে শত্রুতা করতে পিছপা হয়নি তারা। সেটা প্রকাশ্যে আসার পর থেকে ভারতের তারকারা একেবারে টার্কি বয়কটের পথে হাঁটলেন। অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ভারতের অপারেশন সিঁদুরের সমর্থনে রোজ প্রতিক্রিয়া জানাচ্ছেন টুইটারে। এর আগে ফওয়াদ খানের অপমানের যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী।

এবার তিনি লিখলেন, ”আমরা কি সকলে টার্কির বুকিং বাতিল করে দিতে পারি? এটা সকল ভারতবাসীর কাছে আমার অনুরোধ। যাঁরা তারকা, ইনফ্লুয়েন্সার, বেড়াতে যান সকলকে বলছি। অন্তত এটুকু আমরা একজন ভারতীয় হিসাবে করতে পারি।” রূপালি এমন কথা লেখার পর একজন সোশ্যাল মিডিয়াতে অনেকেই তাঁদের বক্তব্য জানিয়েছেন। কেউ লিখেছেন, ”যেসব তারকারা এরপর টার্কি গিয়ে শুটিং করবেন, তাঁদেরও বয়কট করা হোক।” আর একজন লিখেছেন, ”আমি লন্ডনে থাকি। দশদিনের ট্রিপে টার্কি যাওয়ার প্ল্যান করছিলাম। তবে বাতিল করে দিয়েছি।” এছাড়াও টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ”টার্কি ইজ বেস্ট রোস্টেড, নট ভিজিটেড।” তাঁর মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বেড়াতে যাওয়া হোক বা শুটিং, তিনি টার্কিকে বয়কট করছেন।

লক্ষণীয় শুটিং লোকেশন হিসাবে তুরস্কের বিভিন্ন জায়গা ভারতীয় প্রযোজক-পরিচালকদের বেশ প্রিয় ছিল। যশ দাশগুপ্ত আর মিমি চক্রবর্তী ‘গ্যাংস্টার’ ছবির এলাহি শুটিং হয়েছিল টার্কিতে। বলিউডের তাবড় তারকারা একের পর এক ছবির জন্য শুটিং করতে গিয়েছেন সেখানে। জানা যাচ্ছে, বলিউড বা টলিউডের প্রযোজকরা এবার কড়া সিদ্ধান্ত নিয়েছেন। এই বছর যাঁদের টার্কিতে শুটিং করার কথা ছিল, তাঁরা বাতিল করেছেন সেই প্ল্যান।

Post Views: 112

Continue Reading

Previous: হাতে লাখ টাকার টিয়া পাখি নিয়ে কানের মঞ্চে ঊর্বশী, একাধিক কারণে ধেয়ে এল কটাক্ষ
Next: “কর্নেল সোফিয়া কুরেশির বাড়িতে হামলা” x হ্যান্ডেলে ফেক পোস্ট, অ্যাকাউন্ট ব্লক করল দিল্লি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.