Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাতে লাখ টাকার টিয়া পাখি নিয়ে কানের মঞ্চে ঊর্বশী, একাধিক কারণে ধেয়ে এল কটাক্ষ

হাতে লাখ টাকার টিয়া পাখি নিয়ে কানের মঞ্চে ঊর্বশী, একাধিক কারণে ধেয়ে এল কটাক্ষ

Online Desk মে 14, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সূচনাতেই নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউটেলা। রেড কার্পেটে হেঁটে বরাবরের মতোই ফের আলোচনার কেন্দ্রে এলেন তিনি। কিন্তু এবার তাঁর সঙ্গে ছিল এক অনন্য সঙ্গী লক্ষ টাকার এক ‘টিয়া পাখি’। না, কোনও আসল পাখি নয় এটি। বরং অভিনব চমক হিসেবে অভিনেত্রীর হাতে ধরা ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকার একটি ক্লাচ ব্যাগ, যার ডিজাইন করা হয়েছে টিয়া পাখির আদলে।
ঊর্বশীর রেড কার্পেট লুক ছিল যথেষ্ট গ্ল্যামারাস নীল রঙের আইশ্যাডো, মাথায় ঝলমলে ক্রিস্টালের হেয়ারব্যান্ড, অফ-শোল্ডার গাউন আর সঙ্গে মানানসই দুল। কিন্তু সবচেয়ে বেশি যা চোখে পড়েছে, তা হলো তাঁর চড়া মেকআপ। আর সেখানেই সূত্রপাত ট্রোলিংয়ের। নেটিজেনদের একাংশের মতে, এই সাজ অত্যন্ত ‘অস্বাভাবিক’ ও ‘অতিরিক্ত’।
রেড কার্পেটে ছবি সামনে আসতেই সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে শুরু হয় ট্রোলিং। কেউ লিখলেন, “এই সাজ একেবারেই জঘন্য। আপনাকে এবার এড়িয়ে যাওয়াই ভাল।” সাজ দেখে যেমন একাংশের নজর কেড়েছে, তেমনই সমালোচনার খোরাক হয়েছেন অভিনেত্রী।
১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’, চলবে ২৪ মে পর্যন্ত। উৎসব শুরুর আগেই বিতর্ক উস্কে দিয়েছে ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপড়েন। এই পরিস্থিতির জেরে অভিনেত্রী আলিয়া ভাট শেষ মুহূর্তে উৎসবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Post Views: 140

Continue Reading

Previous: ভারতের প্রবল চাপে ,অবশেষে বাংলার জওয়ান কে ছাড়ল পাকিস্তান
Next: তুরস্ক পাকিস্থানকে সাহায্যের হাত বাড়াতেই, বলি-টলি তারকাদের বড় সিদ্ধান্ত

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.