Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সমাজমাধ্যমে পরস্পরকে আনফলো করলেন যীশু-সারা! বাবা – মেয়ের সম্পর্কে আরও বাড়লো দূরত্ব?

সমাজমাধ্যমে পরস্পরকে আনফলো করলেন যীশু-সারা! বাবা – মেয়ের সম্পর্কে আরও বাড়লো দূরত্ব?

Online Desk মে 3, 2025
InShot_20250503_121023078.jpg

ওঙ্কার ডেস্ক: গত এক বছর ধরে অভিনেতা যীশু সেনগুপ্তের ব্যক্তিগত জীবনের বানা কথা সংবাদের শিরোনামে এসেছে। শোনা যায়, নীলাঞ্জনা শর্মার সঙ্গে দীর্ঘ দাম্পত্যে চিড় ধরেছে যিশু সেনগুপ্তর। আর এই সিদ্ধান্তে নাকি মায়ের পাশে রয়েছেন তাঁদের বড় মেয়ে সারা সেনগুপ্ত। বর্তমানে নীলাঞ্জনার ইনস্টাগ্রামে উঁকি দিলে দেখা যাবে গত কয়েক মাসে দুই মেয়ে সারা, জ়ারার সঙ্গে আরও বেশি করে বন্ধুত্ব হয়েছে অভিনেত্রী তথা প্রযোজকের জীবনে। সেনগুপ্ত পদবি সরিয়ে দেওয়ার পর থেকেই আলোচনার শুরু।
সব কিছু যে তাঁদের মধ্যে ঠিক নেই, তা আকার-ইঙ্গিতে বোঝা গেলেও যিশু-নীলাঞ্জনা কেউই সেবিষয়ে মুখ খোলেননি। কোনও বিবৃতিও দেননি। তবে সম্পর্ক যে আগের মতো নেই সেই আভাস পাওয়া গেল অভিনেতার ইনস্টাগ্রামের পাতায়। বর্তমানে বলিউড হোক কিংবা টলিউড সব তারকাই ইনস্টাগ্রামকে সকলেই গুরুত্ব দেন। তেমনই যিশুও।
টলিপাড়ার অনেক অভিনেতাকেই ইনস্টাগ্রামে অনুসরণ (ফলো) করেন অভিনেতা। সেই তালিকা অবশ্য খুব একটা লম্বা নয়। ইনস্টাগ্রামে মাত্র ৩৪০ জনকে অনুসরণ করেন তিনি। যার মধ্যে শাহরুখ খান থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সকলে রয়েছেন। কিন্তু নেই মেয়ে সারা সেনগুপ্ত এবং নীলাঞ্জনা। যদিও স্ত্রীকে অনেক দিন আগেই আনফলো করছেন নায়ক। তবে কিছু দিন আগে পর্যন্ত মেয়ে সারাকে ফলো করতেন তিনি। কিন্তু এখন আর না। ইনস্টাগ্রামে তেমনটাই দেখা গেল।
অন্যদিকে, সারাও বাবাকে আনফলো করেছেন। মুখে না বললেও তাঁদের মধ্যে সব যে ঠিক নেই এ যেন তারই পূর্বাভাস। পেশাগত দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন সারা। নীলাঞ্জনা যেমন প্রযোজনার কাজ করছিলেন তা চলছে সমান তালে। অন্য দিকে সারা মন দিয়েছেন মডেলিংয়ের কাজে। আর যিশু সম্প্রতি, সৌরভ দাসের সঙ্গে যৌথ ভাবে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন।

Post Views: 114

Continue Reading

Previous: শোকের ছায়া কাপুর পরিবারে! প্রয়াত অনিল কাপুরের মা
Next: সালমান খানের মধ্য রাতের কাহিনী ফাঁস করলেন মিকা সিং! দু’পাত্র মদ পড়লেই কী করেন সালমন?

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.