Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কপিল শর্মা এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়ের! অক্ষয় কুমারের উপস্থিতিতে কী ঘটেছিল সেদিন?

কপিল শর্মা এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়ের! অক্ষয় কুমারের উপস্থিতিতে কী ঘটেছিল সেদিন?

Online Desk সেপ্টেম্বর 22, 2025
gfj.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের কমেডির ইতিহাসে হেরা ফেরি এক স্মরণীয় অধ্যায়। সেই ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এবার কপিল শর্মা এবং নেটফ্লিক্সকে টেনে আনলেন আদালতে। তাঁদের অভিযোগ, ‘হেরা ফেরি’–র আইকনিক চরিত্র ‘বাবুরাও গণপত রাও আপ্টে’-র অনুমতিহীন ব্যবহার। মামলার অঙ্ক ২৫ কোটি টাকা!
ঘটনার সূত্রপাত ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি পর্বে। সেখানে কিকি শারদা বাবুরাওয়ের চরিত্রে হাজির হন, যেদিন অক্ষয় কুমার অতিথি হয়ে শোতে এসেছিলেন। এর আগে বিকল্প মেহতা অক্ষয় কুমার সেজে এসেছিলেন, কপিলের শো-এর অন্য এক অভিনেতাও বাবুরাও সেজে মঞ্চে হাজির হয়েছিলেন। কিন্তু এবার যখন সরাসরি অক্ষয়ের উপস্থিতিতে বাবুরাওয়ের চরিত্রের ব্যবহার হল, প্রযোজকের ক্ষোভ আছড়ে পড়ল নেটফ্লিক্স ও কপিল শর্মার উপরে।
নাদিয়াদওয়ালার তরফের আইনজীবী সানা খান স্পষ্ট জানান, “ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোনও ‘ক্যাজুয়াল বরোয়িং’ নয়। এটা সৃষ্টিশীলতার প্রাণ। অনুমতি ছাড়া এভাবে ব্যবহার করা মানে কপিরাইট আইন ভাঙা, আর সবচেয়ে বড় কথা এটা স্পষ্ট চুরির নামান্তর।” প্রযোজক নিজেও এই প্রসঙ্গে বলেছেন, “এই উত্তরাধিকার গড়া হয়েছে দৃষ্টি আর সৃজনশীলতায়। পরেশ রাওয়ালজি তাঁর হৃদয়-মন ঢেলে চরিত্রটিকে জীবন্ত করেছেন। বাণিজ্যিক ফায়দার জন্য এটা কেউ ব্যবহার করতে পারে না। মামলা দায়ের হয়েছে কপিরাইট আইন, ১৯৫৭-এর ধারা ৫১ এবং ট্রেডমার্কস অ্যাক্ট-এর ধারা ২৯ অনুযায়ী।
প্রসঙ্গত, বলিউডে একের পর এক তারকা এখন তাঁদের পার্সোনালিটি রাইটস রক্ষায় সরব হয়েছেন। অন্যদিকে, দর্শকরা গত দুই দশক ধরে ‘হেরা ফেরি ৩’-এর অপেক্ষায়। পরেশ রাওয়াল কিছু কারণে প্রথমে ছবি থেকে সরে গেলেও আবারও যোগ দিয়েছেন ছবিতে। ফলে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষিত সেই স্বপ্ন এখন সত্যি হওয়ার পথে।
প্রসঙ্গত, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ৩’-এর শেষ পর্বে কপিল শর্মার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। পুরো এপিসোডটাই ছিল মজায় ভরা। মজার ছলে অক্ষয় বলেন, “তিনটি সিজন ইতিমধ্যেই নেটফ্লিক্সে হয়েছে। এর আগে সোনি-তে চলছিল, তার আগে কালার্সে। এখন দু’টি ছবিতে অভিনয় করছে।” এহেন মন্তব্য করে হেসে ওঠেন অভিনেতা। কপিল যদিও এহেন মজার কোনও উত্তর দেননি।

Post Views: 107

Continue Reading

Previous: ইউক্রেন যুদ্ধ থেকে মার্কিন প্রতিরক্ষা শিল্পের বিপুল মুনাফা, প্রশ্নে আন্তর্জাতিক মহল
Next: পণের জেরে বিষাক্ত সাপের সঙ্গে ঘরে আটক গৃহবধু, গুরতর আহত অবস্থা হাসপালে চিকিৎসারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.