ওঙ্কার ডেস্ক: বছর পেরিয়ে ৪৫’এর কোটায় বলিউডের ‘বেবো’। তিনি বলিউডের পরিচিত নায়িকা করিনা কাপুর। এখনও নির্দিষ্ট ডায়েট মেনে চলেন নায়িকা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও, খোদ করিনা কিনা সামোসায় কামড় দিচ্ছেন! প্রকাশ্যে সেই ভিডিও। তাও আবার দেখে ফেললেন করণ জোহর। যদিও করিনা গিয়েছিলেন ছেলের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে।
সেখানেই করণ জোহর ক্যামেরাবন্দি করেন করিনার সামোসা খাওয়ার মুহূর্ত। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, ”স্কুলের অনুষ্ঠানে করিনা কাপুর কী করছেন, সামোসা খাচ্ছেন! আপনারা যাঁরা ভাবেন ও ডায়েট করছে, তাঁরা দেখুন ও কী খাচ্ছে… একটা বড় সামোসা!” মজা করে করণ করিনাকে ‘কার্বি ডল’ বলে ডাকেন।
২০০১ সালে ‘কভি খুশি কভি গম’ ছবিতে তাঁরা প্রথম একসঙ্গে কাজ করেছিলেন। সেই থেকেই তাঁরা বন্ধু। আজও সম্পর্কের সমীকরণ এক। সেই বন্ধুত্বের প্রতিফলন দেখা গেল এই নতুন ভিডিওয়। আর সেই সুত্রেই এই মিষ্টি মুহুর্ত উপভোগ করলেন সব অনুরাগীরা।
