Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বইমেলায় অনুপস্থিতি নিয়ে বাংলাদেশকেই দুষলেন তসলিমা

বইমেলায় অনুপস্থিতি নিয়ে বাংলাদেশকেই দুষলেন তসলিমা

Online Desk জানুয়ারি 30, 2025
30-01-2025-15_18_03.png

ওয়েব ডেস্ক: ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবারের কলকাতার আন্তর্জাতিক বইমেলা। তবে এবারের বইমেলা অন্যান্য বারের তুলনায় একটু আলাদা। চোখে পড়ছে বাংলাদেশের অনুপস্থিতি। তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে বইপ্রেমীদের মধ্যে। এই ইস্যুতে মুখ খুলেছেন তসলিমা নাসরিনও।। বইমেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখাকে ঘিরে এই ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। তসলিমা লিখেছেন, এবারের কলকাতা বইমেলায় ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ নেই। এখানেই তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের বইমেলায় কি কোনোদিন পশ্চিমঙ্গের প্রকাশকরা থাকতে পেরেছেন ? দুই বাংলার বইমেলাকে তুলে ধরে স্পষ্ট ভাষায় বাংলাদেশকে দুষেছেন তসলিমা। জানিয়েছেন, কলকাতার বইমেলা থেকে বাংলাদেশ কিছুই শেখেনি। এতদিন ধরে কলকাতা বইমেলায় বাংলাদেশ আমন্ত্রিত হলেও একটি বারের জন্য কলকাতার প্রকাশনাগুলিকে বাংলাদেশের বইমেলায় ঢুকতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত কোনও বইও বাংলাদেশের বইমেলায় থাকে না।

তসলিমা জানিয়েছেন, আমি উদারতায় বিশ্বাসী। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তার মেলায় এতকাল ঢুকতে না দিলেও পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ঢুকতে তো দিয়েছেই, রীতিমত জামাই আদরে রেখেছে। পশ্চিমবঙ্গের নিঃস্বার্থ ভূমিকা প্রশংসার দাবিদার বলে জানিয়েছেন তসলিমা। তাঁর আক্ষেপ, এত উদারতা দেখেও উদারতা শেখেনি বাংলাদেশ। বাংলাদেশের উদ্দেশে তাই তসলিমার বার্তা, আগে উদারতা শিখুক, সমতা শিখুক, তারপর না হয় হাতে হাত রাখা যাবে।
প্রসঙ্গত, বিগত ২৮ বছর ধরে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। ১৯৯৬ সালে প্রথমবার স্টল দিয়েছিল ওরা। কিন্তু এবারের বইমেলায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কোনো আবেদন আসেনি বলে জানিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়।

Post Views: 280

Continue Reading

Previous: গান্ধীজীর প্রয়াণ দিবসে কুম্ভমেলার দুর্ঘটনার তীব্র সমালোচনা পার্থ ভৌমিকের
Next: ১৩ বছর পর রঞ্জিতে বিরাট, দর্শকদের ভিড় সামলাতে নাজেহাল অরুণ জেটলি স্টেডিয়াম কতৃপক্ষ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.