Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বলিউডের কুইনের নাচে নস্ট্যালজিক দর্শক, আরও একবার মঞ্চ মাতালেন মাধুরী দীক্ষিত

বলিউডের কুইনের নাচে নস্ট্যালজিক দর্শক, আরও একবার মঞ্চ মাতালেন মাধুরী দীক্ষিত

Online Desk ডিসেম্বর 1, 2025
zsr.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের চিরকালীন ‘ধক ধক গার্ল’ তিনি। কেটেছে প্রায় তিন দশক! তাঁর ভাইরাল হাসিতেই মজে আট থেকে আশি। তিনি বলিউডের কুইন মাধুরী দীক্ষিত। নিশা থেকে পূজা হয়ে দেবদাসের চন্দ্রমুখী, অজস্র ভুলতে না পারার মতো চরিত্রে অমর হয়ে আছেন। মাধুরী দীক্ষিতকে বলিউডের ডান্সিং ডিভা হিসেবেও ডাকা হয়ে থাকে। কেবলমাত্র অভিনয়ের জন্যই তিনি প্রশংসিত হননি। খুব অল্প বয়স থেকেই নাচে পারদর্শী তিনি। মাত্র ৯ বছর বয়সেই কত্থক নাচে স্কলারশিপ পান।
মাত্র ১৭ বছর বয়সে রাজশ্রী ফিল্মের দুনিয়ায় নিয়ে আসেন। ‘অবোধ’ ছবিতে বলিউডে হাতেখড়ি হয় তাঁর। সেখানে তাঁর অভিনয় সকলের নজর কাড়ে। তারপর আর পিছন ফিরে তাকানি অভিনেত্রী। ‘তেজাব’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘রাম-লক্ষ্মণ’, ‘ত্রিদেব’- একের পর এক সুপারহিট ছবিতে একচেটিয়া অভিনয় করেন মাধুরী দীক্ষিত। তবে এখনও অভিনেত্রীর শিল্পকলায় এক বিন্দুও ভাটা পড়েনি। ৬০ ছুঁই ছুঁই নায়িকার নাচে আজও মজেন দর্শকেরা। সম্প্রতি রাজস্থানের উদয়পুরের নেত্রা মন্তেনার বিয়ের মেহেন্দির আসরে জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে মনোমুগ্ধকর নাচের পারফর্ম্যান্সে আরও একবার নস্ট্যালজিয়া ফিরিয়ে আনলেন মাধুরী। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জমকালো বিয়ের অনুষ্ঠানে মাধুরীর এই পারফর্ম্যান্স। যা রীতিমতো নেটপাড়ায় এখন চর্চার শিখরে। অনেকেই নস্ট্যালজিয়ায় বুঁদ হয়েছেন।

Post Views: 75

Continue Reading

Previous: বিয়ের সিদ্ধান্ত স্থগিত, জল্পনার এক সপ্তাহ পর সামনে এলেন পলাশ মুচ্ছল
Next: দিটওয়া আছড়ে পড়ল তামিলনাড়ুতে, ভারী বৃষ্টিতে নাজেহাল চেন্নাই

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.