Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মন্নতে হানা তদন্ত আধিকারিকদের, শাহরুখের মন্নত ঘিরে উত্তেজনা

মন্নতে হানা তদন্ত আধিকারিকদের, শাহরুখের মন্নত ঘিরে উত্তেজনা

Online Desk জুন 21, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: শাহরুখের মন্নত ঘিরে অভিযোগ। নিয়ম ‘বহির্ভূত’ কাজের অভিযোগ অভিনেতার বাড়িতে! অভিযোগ, বিলাসবহুল বাড়িটি সংস্কারের সময় উপকূলবর্তী এলাকার নিয়মকানুন মানা হয়নি। অভিযোগ পাওয়ামাত্রই তদন্তে নামেন আধিকারিকরা। সেইমতোই শুক্রবার মন্নতে হানা দেন তাঁরা।
১৯১৪ সালে তৈরি হয় মন্নত মুম্বইয়ের হেরিটেজ বিল্ডিং। সেখানেই সপরিবারের সংসার সাজিয়েছেন শাহরুখ-গৌরী। ন। মন্নতকে আট তলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিং খান, গৃহসজ্জা বাড়াতে চান তাঁরা। যার খরচ আনুমানিক ২২৫ কোটি টাকা। জানা গিয়েছে, সন্তোষ দৌন্দকর নামে এক সমাজকর্মী অভিযোগ করেন, নিয়ম না মেনে মন্নত সংস্কার করা হচ্ছে। আইপিএস অফিসার ওয়াই পি সিং শুক্রবার দাবি করেন, হেরিটেজ নিয়মও ভেঙেছেন বলি অভিনেতা। কারণ মন্নতকে আটতলা করার অনুমতি ছিল না। পরিবর্তে ১২টি ছোট ছোট বিলাসবহুল ফ্ল্যাট তৈরির কথা ছিল। সে নিয়মেই নাকি গণ্ডগোল, মানা হয়নি সব নিয়ম। ওই আইপিএস অফিসারের আরও দাবি, বৃহন্মুম্বই পুরসভা কর্তৃপক্ষের সায় না থাকলে এই কাজ করা সম্ভব নয়।
সেই অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার বৃহন্মুম্বই পুরসভা এবং বনদপ্তরের আধিকারিকরা মন্নতে হানা দেন। চতুর্দিক খতিয়ে দেখেন তাঁরা। বনদপ্তরের এক আধিকারিক জানান, “বাড়ি সংস্কার নিয়ে অনুমতি অনুযায়ী কাজ হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে একদল আধিকারিক আসেন। একটি রিপোর্ট তৈরি করা হয়। ওই রিপোর্ট জমা দেওয়া হবে।” যদিও শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি নিয়ম না মেনে মন্নত সংস্কারের অভিযোগ স্বীকার করেননি। তাঁর দাবি, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির অনুমতি মেনেই কাজ হয়েছে। কোনও অভিযোগ ওঠা সম্ভবই নয়। আধিকারিকরা কী রিপোর্ট জমা দেয়, সেটাই এখন দেখার।

Post Views: 108

Continue Reading

Previous: বাইচুংয়ের অভিযোগে পাল্টা কী বললেন কল্যাণ!
Next: ফেক নিউজ আটকাতে তৎপর কর্নাটক প্রশাসন, ৭ বছর জেল ১০ লক্ষ টাকা জরিমানার ঘোষণা

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.