Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গলায় নেকলেস, সোনার চিক, টানা নথ, টিকলি, হাতে শাঁখা-পলা, সাত পাকে বাঁধা পড়লেন মৌবনী সরকার

গলায় নেকলেস, সোনার চিক, টানা নথ, টিকলি, হাতে শাঁখা-পলা, সাত পাকে বাঁধা পড়লেন মৌবনী সরকার

Online Desk ডিসেম্বর 1, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন মৌবনী সরকার। রীতিনীতি মেনে বিয়ে সারলেন অভিনেত্রী। পান পাতায় মুখ ঢেকে মৌবনি হাজির হন বিয়ের মন্ডপে একেবারে সাবেকি সাজে। পড়েছিলেন বেগুনি রঙের বেনারসি, সোনার নেকলেস, বড় মোটা হার, সোনার চিক, টানা নথ, টিকলি, হাতে শাঁখা-পলা বাঁধানো, চুড়ি, বালা, মান্তাসা, পরে অন্যরকম দেখাচ্ছিল মৌবনীকে। অন্যদিকে ধুতি পাঞ্জাবিতে দেখা গেল বরমশাইকে। দিন কয়েক আগেই খবরের কাগজে একটি বিয়ের বিজ্ঞাপন দেখে শোরগোল পড়ে গিয়েছিল, চমকে উঠেছিল সবাই। প্রবাদপ্রতীম জাদুকর পি সি সরকার তাঁর তিন মেয়ের জন্য প্রকাশ্যে পাত্র খুঁজছেন! আর এবার বাবা মাকে পাশে বসিয়ে নতুন জিবনে পা রাখলেন মৌবনী সৌম্য।আর সেখানে চোখের জলে ভাসলেন পি সি সরকার ও তাঁর স্ত্রী। বিয়ের অনুষ্ঠান যেমন আনন্দের বিদায় যেন আরও কঠিন।
বিয়ের দিন সকালে বাড়িতে ছিল গায়ে হলুদের তোরজোড়ও। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ শাড়ি ও সোনার গয়নায় দেখা যায় মৌবনীকে। গালভর্তি হাসিতে ঝলমল করছিল মুখ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ে ছিল সকাল থেকেই। শুধু তাই নয়, মৌবনী হাত ভরে পরেন মেহেন্দি। বিয়ের আগের দিনই মেহেন্দি পর্ব সারেন তিনি। মেহেন্দি দিয়েই হাতে লেখেন হবু স্বামীর নামের আদ্যাক্ষর। বলে রাখা ভালো, চন্দননগর নিবাসী পাত্র সৌম্য রায়ের। পাত্র পেশায় রিসার্চ অ্যানালিস্ট।

Post Views: 140

Continue Reading

Previous: “তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি” প্রচারে কার্তিক অনন্যা
Next: টলিপাড়ায় ফের বিচ্ছেদ!! বিয়ের মরশুমে বিয়ে ভাঙার সিদ্ধান্ত প্রান্তিক-অঙ্কিতার

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.