ওঙ্কার ডেস্ক: পরনে কালো পোশাক, চোখে রোদচশমা। কিন্তু তাতেও আড়াল করা গেল না চোখের জল। রবিবার মুম্বই বিমানবন্দরে কাঁদতে দেখা গেল বলি অভিনেত্রী নোরা ফতেহিকে। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি। অভিনেত্রীর চোখে জলে দেখে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, কিন্তু কেন জল দেখা গেল তাঁর চোখে, তা স্পষ্ট নয়।
রবিবার মুম্বই বিমানবন্দরে যান নোরা ফতেহি। পরনে কালো জ্যাকেট, কালো প্যান্ট। গাড়ি থেকে নেমেই বিমানবন্দরের ভিতরের দিকে এগিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন দেহরক্ষীরা। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁকে দেখে ছুটে যান সাংবাদিক ও অনুরাগীরা। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর ছবি তোলার চেষ্টা করেন তাঁরা। কিন্তু দেহরক্ষী তাঁদের সরিয়ে দেন। অত্যন্ত দ্রুতগতিতে ভিতরে চলে যান নোরা। সেই সময়ই ক্যামেরাতেই ধরা পড়ে নোরার চোখের জল। চশমা দিয়েও আড়াল করতে পারেনি তা।
কিন্তু কেন কাঁদলেন অভিনেত্রী? এই ঘটনার কিছুক্ষণ আগেই নোরা তাঁর ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’ মুসলিম ধর্মাবলম্বীরা মৃত্যুর খবরেই এমন কথা বলে থাকেন। সেই কারণেই মনে করা হচ্ছে হয়তো প্রিয়জনকে হারিয়েছেন নোরা। আর সেই কারণেই চোখে জল অভিনেত্রীর।
