ওঙ্কার ডেস্ক: পরিচালক ও গীতিকার পলাশ মুচ্ছল। তিনি জনপ্রিয় গায়িকা পালাক মুচ্ছলের ভাইও। সম্প্রতি তাঁর বিয়ে নিয়ে সমাজ থেকে সংবাসমাধ্যমে চর্চা তুঙ্গে। ক্রিকেটার স্মৃতি মান্দানার সঙ্গে বিয়ের খবরে যেমন উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া, তেমনই সেই বিয়ে মাঝপথে আটকে পড়ায় কৌতুহলী সকলেই। মেহেন্দি, গায়েহলুদ, সঙ্গীত সব অনুষ্ঠানই সম্পন্ন হয়ে গিয়েছিল। সেই সব ছবি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশ মুছলের বিয়ে আচমকা স্থগিত হওয়ার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। পলাশের বিরুদ্ধে উঠেছে চিটিংয়ের অভিযোগও। অবশেষে প্রকাশ্যে এলেন পলাশ। বিমানবন্দরে বেশ হাসিমুখেই দেখা গেল বলিউডের সুরকারকে।
পলাশের পরনে ছিল কালো পোশাক। ক্যামেরা দেখে হাসিমুখে হাতও নাড়ান পলাশ। তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন। পলাশের মা ও আত্মীয়দের সঙ্গে দেখা যায়। পলাশের মা অমিতা বেশ হাসিখুশিই ছিলেন। কেউই কোনও কথা বলেননি। কোথায় যাচ্ছেন, সেটাও জানা যায়নি। অন্যদিকে স্মৃতির পরিবার থেকে এখনও কেউ মুখ খোলেননি। তবে এই সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা এখনও পর্যন্ত আঁচ করা যাচ্ছে না। আবার কি এক হবে পলাশ স্মৃতি? প্রশ্ন একাধিক!
