Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরমব্রতর পরিচালনায় অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য, প্রকাশ্যে এল ‘ভোগ’ সিরিজের ট্রেলার

পরমব্রতর পরিচালনায় অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য, প্রকাশ্যে এল ‘ভোগ’ সিরিজের ট্রেলার

Online Desk এপ্রিল 13, 2025
ilo.png

ওঙ্কার ডেস্ক: বইয়ের পাতা থেকে ওটিটি-র পর্দায় উঠে আসবে অভীক সরকারের গল্প ‘ভোগ’। ইতিমধ্যেই অনেকেই এই গল্প পড়ে ফেলেছেন কিংবা কোনও অডিও মাধ্যমে শুনেছেন তাঁরা নিজেদের মতো করে চরিত্রগুলি কল্পনা করে নিয়েছেন। বইয়ের পাতায় পড়া, কল্পনা করা সেই চরিত্রগুলিকে এবার পর্দায় দেখা গেলে কেমন হবে তারই চমক প্রকাশ পেল। রবিবার মুক্তি পেল ওয়েব সিরিজ ‘ভোগ’-এর প্রথম ঝলক। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, পার্ণো মিত্র ও রজতাভ দত্তকে। এক তান্ত্রিক দেবীমূর্তি। তাকে ঘিরে থাকা এক প্রাচীন রহস্য- এই আবহেই গল্পের জাল বুনেছেন পরিচালক।
টিজারের প্রথম ঝলকই একরাশ ভয় ও উৎকন্ঠা তৈরি হবে দর্শকের মনে। কপালে লাল তিলক, উস্কোখুস্কো ঝাঁকড়া চুলে অনির্বাণের রহস্যময় রূপে দেখা গেল টিজারে। ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারের শুরুতেই অনির্বাণ ও এক অচেনা দেবীমূর্তির দেখা মেলে। রোমাঞ্চকর আবহে অনির্বাণকে প্রশ্ন করতে শোনা যায়, ‘এটা কোন দেবী রে…?’ তারপর একাধিক রহস্যে মোড়া কর্মকাণ্ডের ছবি পর্দায় ভেসে ওঠে। পাশাপাশি অনির্বাণের কন্ঠে শোনা যায় অচেনা দেবীমূর্তির বর্ণনা। এরপরই রজতাভ দত্তের কন্ঠস্বর ভেসে ওঠে। শেষে পার্ণোর উপস্থিতি। হিমশীতল কণ্ঠে অভিনেত্রী বলে ওঠেন ‘ভোগ দিবি না আমাকে?’ কে এই নারী? প্রশ্ন রেখে যায় অজস্র।
ইতিমধ্যেই অভিনেতা হিসাবে পরমব্রত ও অনির্বাণকে এর আগে একসঙ্গে কাজ করতে দর্শক দেখেছেন। তবে একে অপরের পরিচালনায় প্রথমবার কাজ। এবার পরমব্রতর পরিচালনায় অভিনয় করেছেন অনির্বাণ। স্বভাবতই এই সিরিজ নিয়ে দর্শকের উৎসাহ চোখে পড়ার মতো। অলৌকিক-থ্রিলারধর্মী সিরিজ ‘ভোগ’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখছেন শান্তনু নিয়োগী ও পরমব্রত চট্টোপাধ্যায় নিজে। আগামী পয়লা মে ‘হইচই’তে মুক্তি পাবে সিরিজটি।

Post Views: 85

Continue Reading

Previous: অন্ধ্রে বাজি কারখানায় বিস্ফোরণ ! মৃত অন্তত ৮
Next: স্কুলের দুই বান্ধবীর মধ্যে গন্ডগল, যার জেরে খুন এক যুবক

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.