Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্ধ্রে বাজি কারখানায় বিস্ফোরণ ! মৃত অন্তত ৮

অন্ধ্রে বাজি কারখানায় বিস্ফোরণ ! মৃত অন্তত ৮

Online Desk এপ্রিল 13, 2025
Andhra-Fire.jpg

ওঙ্কার ডেস্ক : অন্ধ্রপ্রদেশের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও অনেকে। রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকপল্লি জেলার কোটাভুরাতলা এলাকায়।

কী কারণে বিস্ফোরণটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে, বাজি কারখানায় প্রথমে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আগুন নিমেষে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে এবং কারখানাটি পুড়ে যায়। এই কারখানাটির সরকারি অনুমোদন ছিল কিনা তা জানা যায়নি। পুলিশও নিশ্চিত করে এ বিষয়ে কিছু জানাতে পারেনি। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন অন্ধ্রপ্রদেশের পুলিশমন্ত্রী ভি অনিতা। আট জনের মৃত্যুর খবর তিনি স্বীকার করেছেন।

এই বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ঘটনাটির খোঁজখবর নিয়েছেন তিনি। একইসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানা গেছে, বিস্ফোরণে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আনাকপল্লির পুলিশ সুপার তুহিন সিংহ জানিয়েছেন, মৃতেরা প্রত্যেকেই দুর্ঘটনার সময়ে ওই বাজি কারখানায় কাজ করছিলেন।

Post Views: 101

Continue Reading

Previous: মুর্শিদাবাদে অশান্তির মাঝেই নিস্পৃহ সাংসদ, বিতর্কের কেন্দ্রবিন্দু ইউসুফ পাঠান
Next: পরমব্রতর পরিচালনায় অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য, প্রকাশ্যে এল ‘ভোগ’ সিরিজের ট্রেলার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.