Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • মুর্শিদাবাদে অশান্তির মাঝেই নিস্পৃহ সাংসদ, বিতর্কের কেন্দ্রবিন্দু ইউসুফ পাঠান

মুর্শিদাবাদে অশান্তির মাঝেই নিস্পৃহ সাংসদ, বিতর্কের কেন্দ্রবিন্দু ইউসুফ পাঠান

Online Desk এপ্রিল 13, 2025
Yusuf-2.jpg

ওঙ্কার ডেস্ক : মুর্শিদাবাদে অশান্ত পরিস্থিতিতে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের চরম নীরবতা ও তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তাঁর ইনস্টাগ্রামে সদ্য একটি পোস্টে দেখা যাচ্ছে, চা হাতে তিনি বসে আছেন এক নিরিবিলি জায়গায়। ছবির ক্যাপশনে লেখা— “ইজি আফটারনুন, গুড চায়ে অ্যান্ড কাম সারাউন্ডিংস। জাস্ট সোকিং ইন দ্য মোমেন্ট”— অর্থাৎ, “একটা সাদামাটা অপরাহ্ন, দুর্দান্ত চা আর শান্ত পরিবেশ। মুহূর্তটা উপভোগ করছি।”

এদিকে মুর্শিদাবাদের সদর বহরমপুর তাঁর নির্বাচনী ক্ষেত্র। যে জেলার বহু এলাকায় এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। ইতিমধ্যে মুর্শিদাবাদের ধুলিয়ানে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন, এক জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শনিবার রাতেও ওই অঞ্চলে গুলিচালনার ঘটনা অব্যাহত। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ইউসুফের এমন পোস্ট বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জনমানসে। শুরু হয়েছে বিস্তর সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, যখন মুর্শিদাবাদ অশান্ত, তখন এলাকার সাংসদ কীভাবে এমন নির্লিপ্ত থাকতে পারেন। এক ফলোয়ার মন্তব্য করেছেন, “আপনার কি একটুও লজ্জা হল না?”

শনিবার ও রবিবার সকাল পর্যন্ত সাংসদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি ছাড়াও বামপন্থী দলগুলির পক্ষ থেকেও ইউসুফ পাঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলাজুড়ে ঝুলতে দেখা গেছে ‘নিখোঁজ সাংসদ’-এর পোস্টারও।

তবে এই পরিস্থিতিতে একটি অংশ দাবি করছে, ধুলিয়ান, সুতি ও সামশেরগঞ্জ—এই তিনটি এলাকাই সাংসদ ইউসুফ পাঠানের লোকসভা কেন্দ্র বহরমপুরের অন্তর্গত নয়। যদিও বিরোধীদের পাল্টা যুক্তি, এই এলাকাগুলি বহরমপুর থেকে ৮০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। ফলে সাংসদের দায়িত্ব ও সহানুভূতির প্রশ্ন এড়ানো যায় না।

Post Views: 167

Continue Reading

Previous: দাউদের সঙ্গে কি যোগ ছিল রানার? খতিয়ে দেখছে এনআইএ
Next: অন্ধ্রে বাজি কারখানায় বিস্ফোরণ ! মৃত অন্তত ৮

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.